Tuesday, June 16, 2026

নীতিশের এনডিএ-ই বিহারে ক্ষমতায়, বৃহত্তম দল আরজেডি

Date:

Share post:

টানা ১৪ ঘন্টার বেশি সময় ধরে গণনা। জয়ের ব্যবধান ১৫ আসনের। বিহারে জিতল বিজেপি-জেডিইউ জোট। গভীর রাতে গণনা শেষে শেষ হাসি হাঁসলেন ‘শেষবার’ মুখ্যমন্ত্রী পদে দাঁড়ানো নীতিশ কুমার। এনডিএ জোট পেল ১২৫ আসন, মহাজোট ১১০, মিম ৫ এবং এলজেপি সহ অন্যান্যরা ৩টি আসন।

বিজেপির আসন জেডিইউর থেকে বেশি হলেও মুখ্যমন্ত্রী নীতিশই হচ্ছেন, জানিয়ে দিয়েছে বিজেপি। লক্ষ্যণীয় হলো, নরেন্দ্র মোদি যে সব কেন্দ্রে প্রচার করেছিলেন, তার সব কটিতেই জিতেছে এনডিএ। ২০১৬-র চাইতে ভাল ফল বিজেপির। আরজেডি ৭৫টি আসন পেয়ে সর্ববৃহৎ দল। বিজেপি ৭২ আসন। জেডিইউ পেল ৪২ আসন। ২৮টি আসনে লড়ে বামেরা পেয়েছে ১৬টি আসন।

ভোর তিনটে নাগাদ ফল বের হওয়ার পর পাটনায় এনডিএ সমর্থকরা উৎসবে মাতেন। সকাল থেকে তাঁরা উৎসবের প্রস্তুতি শুরু করেছেন। এই সপ্তাহেই শপথ অনুষ্ঠান হওয়ার কথা। সিদ্ধান্ত হবে আজকের বৈঠকে।

বিহারে একদিকে চিরাগ পাশোয়ানের দল যেমন নীতিশের আসন কম হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। তেমনি আসাউদ্দিন ওয়েসির মিমও জেডিইউ-র ভোট কেটে জয়যাত্রায় বাধা তৈরি করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে কংগ্রেসের ফল দলকে নতুন করে ভাবনায় ফেলেছে। নিঃসন্দেহে বিহার এবং উপনির্বাচনের ফল বিজেপিকে নতুন করে শক্তি জোগাল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : ফের শোচনীয় ব্যর্থ কংগ্রেস, তেজস্বীকে ডুবিয়েছে সোনিয়া- রাহুলের দল

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...