Wednesday, June 17, 2026

নীতীশ বললেন জনতাই মালিক, ধন্যবাদ প্রধানমন্ত্রীকেও

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় জনতাকে জয়ের জন্য কৃতিত্ব দিলেন নীতীশ কুমার। বললেন, জনতাই সবকিছুর মালিক। জনতার আশীর্বাদেই আবার জিতেছে এনডিএ। একইসঙ্গে, জয়ের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা উল্লেখ করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

তবে রাজ্যে এনডিএ জিতলেও ব্যাপক ক্ষতি হয়েছে নীতীশের নিজের দল জেডিইউর। উল্টোদিকে অনেকটাই আসন বাড়িয়ে নিয়ে এনডিএর চালিকাশক্তি এখন বিজেপি। ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় এনডিএ পেয়েছে ১২৫ আসন। এরমধ্যে জেডিইউ ৪৩ ও বিজেপি ৭৪। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্যস্তরের কোনও কোনও নেতা বিজেপি মুখ্যমন্ত্রীর দাবি তুললেও তাকে আমল দিচ্ছেন না দলের কেন্দ্রীয় নেতারা। বিজেপির সাধারণ সম্পাদক তথা বিহারের পর্যবেক্ষক ভুপেন্দ্র যাদব বলেছেন, আমরা ভোটের আগে যে কথা দিয়েছিলাম তা থেকে সরে আসার প্রশ্নই নেই। নীতীশ কুমারই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। জোটে কোন শরিক কটা আসন পেল তা এক্ষেত্রে বিবেচ্য নয়। আমরা জোটধর্ম রক্ষা করব। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...