Saturday, April 4, 2026

জেলাশাসকদের পরে বদল ১৮৯ জন ডব্লিউবিসিএস অফিসার, রুটিন বদলি বলল নবান্ন

Date:

Share post:

বিভিন্ন জেলায় পুলিশ সুপার বদল, জেলাশাসকদের বদলির পরে এবার প্রায় দুশো ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করল নবান্ন। নভেম্বর মাসের শুরুতেই ৭ জেলার জেলাশাসককে বদলি করে রাজ্য সরকার। এবার রাজ্যে বদলি করা হল ১৮৯ জন ডব্লিউবিসিএস অফিসারকে বদলির নির্দেশিকা জারি করা হয়। তবে নবান্ন সূত্রে খবর, এইসবই একেবারে রুটিন বদলি। গত ৩ বছর ধরে একই পদে ছিলেন যেসব অফিসাররা, নিয়ম মেনেই তাঁদের অন্যত্র পাঠানো হল। নির্বাচনের আগে এরকম বদলি রুটিন বিষয় বলে মত নবান্নের।

গত ২ নভেম্বর রাজ্যের ৭ জেলার জেলাশাসক রদবদল করেছিল রাজ্য সরকার। বুধবার, ১৮৯ ডব্লিউবিসিএস অফিসারের বদলির নির্দেশ জারি হলেও আগে আরও ১৯২ অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়েছে। সবে মিলিয়ে গত কয়েক দিনে মোট ৪০০ ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হল বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন:রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে সরকারের বিরুদ্ধে সরব বাম-কংগ্রেস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...