Friday, April 3, 2026

কয়লার টেন্ডার নিয়ে গোলমাল! অন্ডালে শুটআউটে মৃত্যু হল তৃণমূল কর্মীর

Date:

Share post:

কয়লার টেন্ডার নিয়ে গোলমাল!

শুটআউটে মৃত্যু হল অন্ডালে তৃণমূল কর্মীর।

রাজ্যের কোলিয়াড়ি এলাকায় কয়লা তোলা নিয়ে বচসার জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক ব্যক্তির। নিহত ব্যক্তি শাসকদলেরই কর্মী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালে।

আরও পড়ুন : এবার পূর্ণেন্দুর ভোট কেন্দ্রে এসে শুভেন্দুর সভা!

বুধবার, রাত ১১টা নাগাদ অন্ডালের খাস কাজোড়া এলাকায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ধরমবীর নুনিয়া নামে ওই ব্যাক্তি। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। অভিযোগ, আচমকা বাইকে করে কয়েকজন গিয়ে ধরমবীরকে লক্ষ্য করে গুলি করেন। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তাঁর দুই সঙ্গীকেও লোহার রড ও ছুরি দিয়ে মারা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তিনজনকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ধরমবীরকে চিকিত্সেকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসা চলছে। ইসিএলের কয়লার টেন্ডার নিয়ে গোমমালের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

আরও পড়ুন : “আমিও ফ্ল্যাগ ছাড়া মিটিং করি, শুভেন্দুও করছে”! কৌশল দেখছেন অনুব্রত

‌এ ঘটনায় স্থানীয় তৃণমূলকর্মী বিদ্যুৎ নুনিয়া–সহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...