Tuesday, June 23, 2026

“আমিও ফ্ল্যাগ ছাড়া মিটিং করি, শুভেন্দুও করছে”! কৌশল দেখছেন অনুব্রত

Date:

Share post:

সম্প্রতি একের পর এক দলীয় ফ্ল্যাগবিহীন সমাবেশ করছেন, অরাজনৈতিক সভা করছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। দলের সঙ্গে দূরত্বের একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে।  তাহলে কি তৃণমূল ছাড়ছেন মন্ত্রী শুভেন্দু? বীরভূমে তৃণমূলের দাপুটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই ঘটনার মধ্যে বিশেষ কোনও তাৎপর্য খুঁজে পাচ্ছেন না। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ”আমিও তো অনেক সময় ফ্ল্যাগ ছাড়া মিটিং করি। ও তো একবারও বলেনি দল ছাড়ছে বা বিজেপিতে যাচ্ছে। এটা তো আমাদের দলের কৌশলও হতে পারে।”

অনুব্রতের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আবার নতুন জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দু প্রসঙ্গে বীরভূম তৃণমূল জেলা সভাপতি বলেন, “এখনও সে আমার দলেই রয়েছে। এখনই আমি ওকে নিয়ে কেন কথা বলব? ও এখনও বিজেপিতে যায়নি। বিজেপি করার কথাও বলেনি। অনেক সময় আমি নিজেও দলীয় ব্যানার ছাড়া মিটিং করি। এটা আমাদের কৌশল হতে পারে। কেনও খারাপ কথা বলব?”

আরও পড়ুন:এবার পূর্ণেন্দুর ভোট কেন্দ্রে এসে শুভেন্দুর সভা!

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...