Friday, June 26, 2026

নির্বাচনের এক সপ্তাহ পর ভোট দেওয়ার আর্জি জানিয়ে টুইট ট্রাম্প-পুত্রের, হাসির রোল নেট দুনিয়ায়

Date:

Share post:

এক সপ্তাহ আগেই মিটে গিয়েছে নির্বাচন পর্ব। কিন্তু হঠাৎই ভোট দেওয়ার আর্জি জানিয়ে টুইট করে বসলেন ট্রাম্প-পুত্র। আর তাতেই সোশ্যাল মিডিয়া হাসির খোরাক হলেন এরিক ট্রাম্প।

টুইটার পোস্টে দেখা যায়, মিনেসোটার মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন এরিক। নির্বাচন শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ পর এই টুইট নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই পোস্টে আলোচনা করতে কেউ ছাড়েননি। নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বিরোধী শিবিরের চোখ এড়িয়ে যায়নি এই পোস্ট।

ঘটনা কী? ভোট দেওয়ার আর্জি জানিয়ে এক সপ্তাহ আগেই ওই টুইট করেছিলেন এরিক ট্রাম্প। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই পোস্ট আপলোড হয় এক সপ্তাহ পরে। সঙ্গে সঙ্গে ডিলিট করা হয়। কিন্তু ওই পোস্টের স্ক্রিনশট ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ভোটের সময় প্রচারের কেন্দ্রে ছিলেন এরিক। সেই সময় একাধিক টুইট করতে থাকেন তিনি। মনে করা হচ্ছে, একাধিক টুইট এর মধ্যে শিডিউলিং এর সমস্যা হওয়ায় এক সপ্তাহ পর পোস্ট হয় ওই টুইট।

আরও পড়ুন:শান্তিচুক্তির বিরোধিতায় নেমে পার্লামেন্টের স্পিকারকে গণপিটুনি আর্মেনিয়ায়

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...