Tuesday, June 23, 2026

শান্তিচুক্তির বিরোধিতায় নেমে পার্লামেন্টের স্পিকারকে গণপিটুনি আর্মেনিয়ায়

Date:

Share post:

নাগার্নো-কারবাখ অঞ্চল নিয়ে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে হওয়া শান্তিচুক্তির বিরোধিতায় নেমেছে আর্মেনিয়াবাসী। দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে তারা। এই চুক্তির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পার্লামেন্টে ঢুকে স্পিকার আরারাত মির্জোয়ানকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে, শান্তি চুক্তি স্বাক্ষরের পর মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানর ক্ষমতাচ্যুত দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানী ইয়ারেভান। অভিযোগ, বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে সদস্যদের বোতল ছুঁড়ে মারে। বিক্ষোভকারীরা সংসদ সদস্যদের আসনে বসে ‘পদত্যাগ করুন’ বলে চিৎকার করতে থাকেন। জানা গিয়েছে, বিক্ষোভকারীরা পার্লামেন্টের গেট এবং আসবাব ভেঙে ফেলে।

সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী ইয়ারেভানে সরকারি সদর দফতরের বাইরে জড়ো হয়ে হামলা চালায়। অফিসের আসবাব এবং জানলা ভাঙচুর করে। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম স্পিকারের ওপর আক্রমণ এবং গণপিটুনির কথা জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশকে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। এরইমধ্যে বিক্ষোভকারীদের একাংশ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যায়। সেখানেও বিক্ষোভ দেখায়। সোশ্যাল মিডিয়ায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ” কঠিন পরিস্থিতিকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন:৯ বাংলাদেশি জেলেকে অপহরণ মায়ানমার সীমান্তরক্ষীর

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...