Tuesday, June 23, 2026

অতিমারি পরিস্থিতিতে আইএসএলে পাঁচ ফুটবলার পরিবর্তন করা যাবে!

Date:

Share post:

করোনা সংক্রমণের মাঝেই ইউরোপে ফিরেছে ফুটবল। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ইংলিশ প্রিমিয়ার লিগ বাদে সিরি আ, লা লিগা, বুন্দেশলিগা এমনকী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চালু হয়েছে পাঁচজন ফুটবলার পরিবর্তনের নিয়ম। কোনও দলের কোচ খেলা চলাকালীন তিনবারে মোট পাঁচজন খেলোয়াড়কে পরিবর্তন করতে পারবেন। আর সেই নিয়মকে সামনে রেখে এবারের আইএসএলে একই নিয়ম শুরু হতে চলেছে ।

আরও পড়ুন- শেয়ারবাজারে ব্যাপক গতি! টানা আটদিন সেনসেক্স বাড়ল ৪০০০ পয়েন্ট
দলের স্কোয়াডকে তরতাজা রাখতে এবং চোট–আঘাত যাতে এড়ানো যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে FSDL কর্তৃপক্ষ।
এরই পাশাপাশি, রিজার্ভ বেঞ্চে ৭ জনের পরিবর্তে সর্বাধিক ৯ জন করে ফুটবলার রাখতে পারবে দলগুলো। তবে পাঁচজন ফুটবলারের পরিবর্তনের জন্য মোট তিনবার সুযোগ পাবেন সংশ্লিষ্ট দলের কোচ। যদিও বিরতিতে কোনও ফুটবলার পরিবর্তন করা হলে সেটিকে গণ্য করা হবে না।
অতিমারির আবহে গোয়াতে বসছে টুর্নামেন্টের আসর। আগের নিয়ম অনুযায়ীই প্লে–অফ আয়োজিত হবে। তবে এবারের আইএসএলের অন্যতম আকর্ষণ অবশ্যই ইস্টবেঙ্গল–মোহনবাগান দ্বৈরথ। এবছরই ১০০ বছরে পা দিয়েছে ডার্বি। কলকাতার দু’‌প্রধানই প্রথমবার নামবে আইএসএলে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...