Friday, June 26, 2026

দীপাবলির আগে ফের শহরে অগ্নিকাণ্ড, কালীঘাটে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

Date:

Share post:

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে কালীঘাটের পটুয়াপাড়ার ঘনবসতিপূর্ণ এলাকায়। জানা গিয়েছে, এদিনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ঘরের ভেতর থাকা এক বৃদ্ধার। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি।

কালীঘাটের এই পটুয়াপাড়ায় মূলত প্রতিমা তৈরি হয়। এদিন আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে একতলা বস্তির ঘরটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের।

আরও পড়ুন : রাতের শহরে হোটেলে আগুন! তারপর যা হলো

পরিস্থিতি জটিল থাকায় ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার করা হয় আগুনের মাঝে আটকে পড়া ২ জনকে। তড়িঘড়ি দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধা বীভা পালকে (৬৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর জখম হয়েছেন তাঁর ভাইপোও। তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।

আরও পড়ুন : সামান্য বৃদ্ধি সোনার দামে, বাড়ল রুপোর দামও

কীভাবে এদিন আগুন লাগল তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে দমকল। তবে ওই ঘর থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে কালীঘাট থানার পুলিশ। রান্নার গ্যাস লিক করে আগুন ধরে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল জানিয়েছে, যে ঘরে এদিন আগুন লেগেছিল, সেখানে দাহ্য পদার্থ মজুত করা ছিল। ঘরটা ছোট হলেও, তার তুলনায় অনেক বেশি জিনিসপত্র মজুত ছিল সেখানে। দীপাবলির আগে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...