Tuesday, June 23, 2026

রাতের শহরে হোটেলে আগুন! তারপর যা হলো

Date:

Share post:

ফের রাতের শহরে আগুন। এবার ঘটনা এক হোটেলে।
সিটি সেন্টার-টু’র কাছে চিনারপার্কের একটি হোটেলে আচমকা অগ্নিকাণ্ডে ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি।

তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যায় ফরেনসিক আধিকারিকরাও।

বুধবার রাত ১০টা নাগাদ সিটি সেন্টার-টু সংলগ্ন রাজ হোটেলের তৃতীয় ও চতুর্থ ফ্লোর থেকে আগুনের ফুলকি দেখা যায়। প্রাণ বাঁচাতে পড়িমরি করে বেরিয়ে আসেন অতিথিরা। সকলের চোখে-মুখে আতঙ্ক।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...