Monday, June 8, 2026

কড়কনাথ মুরগীর খামার তৈরি করছেন ধোনি !

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি । কিন্তু সবারই কৌতূহল এখন তিনি কী করছেন। বিশ্বস্ত সূত্রের খবর, মুরগীর খামার তৈরিতে উদ্যোগী হয়েছেন ধোনি। যে সে মুরগী নয়, উন্নত জাতের কড়কনাথ মুরগীর খামার তৈরি করছেন তিনি। এ জন্য স্থানীয় বিনোদ নামে এক আদিবাসী কৃষককে ইতিমধ্যেই ২হাজার মুরগির ছানা অর্ডার দিয়েছেন তিনি ।

বিনোদ বলছেন , এই মুরগীর ছানাগুলো তিনি নিজেই ধোনির খামারে পৌঁছে দেবেন। আসলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে তার। স্বপ্নের নায়ক কে সামনাসামনি দেখার সুযোগ এইভাবে হাতছাড়া করতে চাননা আদিবাসী কৃষক বিনোদ।
নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই কড়কনাথ মুরগি কী বা অন্য মুরগীর সঙ্গে এর পার্থক্য কোথায়? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুরগীর রং কালো, হাড় কালো, রক্তের রং কালো। এমনকি এটি ফ্যাট ও কোলেস্টেরল মুক্ত হওয়ায় বিশ্বজুড়ে এই মুরগীর চাহিদা তুঙ্গে।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...