Saturday, April 4, 2026

ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার কোপে ভারত! চাঞ্চল্যকর রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের

Date:

Share post:

করোনা মহামারি ও লকডাউন পূর্ববর্তী সময় থেকেই মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। আর লকডাউন পরবর্তী সময়ে দেশের অর্থনীতির মেরুদন্ড সম্পূর্ণরূপে ভেঙে পড়ল।

অর্থনীতিবিদদের ধারণা, আনলক শুরু হলেও চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও সম্ভবত দেশের আর্থিক হাল ফেরা সম্ভব নয়। লকডাউনের জেরে এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে প্রায় ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছিল দেশের জিডিপি। উন্নত তথ্য দিয়ে তৈরি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রথম ‘নাওকাস্ট’-এ বলা হয়েছে, সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধি সংকুচিত হতে পারে ৮.৬ শতাংশ।

 

ফলে অর্থনীতি যে তিমিরে ছিল, সেই তিমিরেই থাকবে। সেই আশংকাই যেন প্রকাশ করে ফেললো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-র আর্থিক নীতির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের রিপোর্টে বলা হয়েছে, অর্থনীতির বেহাল দশা দেশকে নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিচ্ছে।

আরবিআই পরিষ্কার জানাচ্ছে, “দেশের ইতিহাসে প্রথমবার ২০২০-২১ অর্থবর্ষের প্রথম অর্ধে মন্দার কবলে পড়েছে ভারত। আগামী ২৭ নভেম্বর আনুষ্ঠানিক পরিসংখ্যান রিপোর্ট প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার।

অর্থনীতি বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, লকডাউন পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে দাঁড় করানোর জন্য মূলত রিজার্ভ ব্যাঙ্কের উপরই নির্ভর করতে হচ্ছে কেন্দ্রকে। অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী সেই অর্থে বিশেষ কোনও কার্যকরী নীতিই গ্রহণ করতে পারেননি। কেন্দ্র যে তথাকথিত প্যাকেজের কথা বলছে, সেটি মুলত ঋণ সর্বস্ব। যার সুবিধা সরাসরি সাধারণ মানুষ পাচ্ছে না। আর সাধারণ মানুষ সরাসরি সুবিধা না পেলে আর অর্থনীতির দৈন্যদশা ঘুচবে না।

যদিও উৎসবের মরসুমে অর্থনীতির চাকা আশার আলো দেখা যাচ্ছে। বিক্রিবাটা কমলেও ব্যয় সংকোচনের পথে হাঁটায় বিভিন্ন সংস্থার অপারেটিং লাভ বেড়েছে। ব্যাঙ্কের নগদের পরিমাণ, গাড়ি বিক্রির পরিসংখ্যান অক্টোবর মাসে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। গত মাসে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের প্রস্তাবিত সময়ের আগেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

আরও পড়ুন:একটানা ৪০ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...