Tuesday, June 23, 2026

মুসলিমরা ভোট মেশিন? প্রশ্ন ‘ভোট কাটুয়া’ ওয়েইসির

Date:

Share post:

বিহারে বিধানসভা নির্বাচনে ৫টি আসন জিতে এবার বাংলার দিকে নজর মিমের। ইতিমধ্যেই মিমের নেতা আসাদুদ্দিন ওয়েইসি রাজ্যের দুই জেলায় প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন। কিন্তু তাঁদের সরাসরি ‘ভোট–কাটুয়া’ বলতে শুরু করেছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রকাশ্যেই মিমকে বিজেপির বি–টিম বলে কটাক্ষ করেছে। যদিও এইসব অভিযোগে বিশেষ পাত্তা না দিয়ে মিম নেতা ওয়েইসির অভিযোগ, বিহারের নির্বাচনী প্রচারে সিএএ এবং এনআরসি প্রসঙ্গে একটাও কথা বলেনি আরজেডি বা কংগ্রেস। তাহলে মুসলিমরা কি শুধুই ভোট–মেশিন?

বিহারের সীমাঞ্চল এলাকায় ২৪টির মধ্যে পাঁচটি আসন জিতেছে মিম। ওয়েইসির মতে, গণতন্ত্রে বহুত্ববাদ থাকলে সে কোনও রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিতে পারে এবং জিততে পারে। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিম নেতা বলেন, “কেন আমাকেই জবাবদিহি করতে হবে?” মাত্র ২১টি আসনে প্রার্থী দিয়েছিল মিম। যারা ৭০টা, ১৪০টা আসনে প্রার্থী দিয়েও জিততে পারেনি, তারা জবাব দিক বলে মন্তব্য করেন ওয়েইসি।

যে ২১টি আসনে মিম প্রার্থী দিয়েছে, সেই আসনগুলিতে ভোট হয়েছে তৃতীয় দফায়। আর ওই দফায় সবচেয়ে ভাল ফল করেছে বিজেপি। যে কারণে মিমের দিকে সন্দেহের তির রাজনৈতিক মহলের। কেউ কেউ বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগও তুলছেন। তবে, সাক্ষাৎকারে মিম নেতা জানান, কেরালা বা অসমের নির্বাচন না লড়লেও বাংলা ও উত্তরপ্রদেশে অবশ্যই লড়বে তাঁর দল।

আরও পড়ুন:হেরে গিয়েছেন কমল নাথ, পরাজিত হয়েও খুশি বিজেপি নেত্রী

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...