Monday, June 22, 2026

কালচিনিতে দিলীপের নতুন স্লোগান, যত মারবে, তত বাড়বে

Date:

Share post:

যত মারবে তত বাড়বে। ২৪ ঘন্টার মধ্যে স্লোগান পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। কালচিনিতে এসে জনসভায় বিজেপি রাজ্য সভাপতি বললেন, আমাদের ভয় পেয়েছে, তবেই না আক্রমণ করছে। আমি বেশ মজা পাচ্ছি। ছোটবেলায় ক্রিকেট খেলায় আউট হয়ে গেলেই যার ব্যাট উইকেট সে সব ভেঙে দিত। কিছুতেই আউট করা যাবে না। এ রাজ্যেও তাই। বিরোধীরা কিছু করলেই হয় পুলিশ, নয় ক্যাডার হামলা। এখন রাজ্যে এসব খেলাই চলছে।

এদিন ভূটানের সীমান্ত জয়গাঁওতে আসার সময় বিজেপি রাজ্য সভাপতির কনভয়ে ঢিল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। মোর্চা সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিল। ‘গো ব্যাক’ ধ্বনি দিচ্ছিল। তার মাঝেই এই ঘটনা। দিলীপ বলেন, বলা হচ্ছে মোর্চা। কিন্তু কারা হামলা করেছে সবাই জানে। তৃণমূল-তৃণমূল। ভয় পেলেই মানুষ এসব করে। একটা গাড়ির কাচ ভেঙেছে। আরও ভাঙত। সোভাগ্য কারওর লাগেনি। কিন্তু ঢিল ছুড়ে গাড়ির কাচ ভাঙা যায়, মানুষের ভাঙা মন জোড়া যায়! তৃণমূলের এবার শেষ সময়। কেন্দ্র একের পর এক প্রকল্পে টাকা দিচ্ছে। রাজ্য তা ব্যবহার করছে না। কৃষক, মধ্যবিত্ত, গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। এই সরকার না সরালে এই অনাচার বন্ধ হবে না।

এদিন পুলিশের তরফ থেকে বলা হয়, র‍্যালি করার অনুমতি ছিল না বিজেপির। তাই কনভয় এক সময় আটকানোর চেষ্টা হয়। তৃণমূল অবশ্য এই হামলার পরিপ্রেক্ষিতে বলেছে, বিজেপি এখন সব কিছুতেই তৃণমূলের ভূত দেখছে। বিগত কয়েক বছর পাহাড় এবং উত্তরবঙ্গের মানুষকে অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, কিন্তু একটাও পালন করেনি। তারই প্রতিক্রিয়া ঘটলেও ঘটে থাকতে পারে।

আরও পড়ুন- দেওয়ালি বাম্পার: ব্যাঙ্ককর্মীদের ১৫ শতাংশ বেতন বাড়ল

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...