Friday, March 13, 2026

ভারতে ফিরছে পাবজি! খুশি নেটিজেনরা

Date:

Share post:

পাবজি। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন গেমগুলির মধ্যে অন্যতম এই পাবজি! আট থেকে আশি, প্রত্যেকেই এই খেলার মোহে মোহিত! কিন্তু ভারত-চিন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে তৈরি হওয়া জটিলতায় প্রভাব পড়েছিল পাবজির উপর। অগত্যা কেন্দ্রীয় সরকারের নির্দেশে বন্ধ করা হয়েছিল এই জনপ্রিয় গেম। আবার ফিরছে পাবজি।

জানা গিয়েছে, খোলনোলচে বদলে ভারতে ফের পা রাখতে চলছে জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি’। গেম প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিনের মধ্যেই বিভিন্ন অ্যাপ স্টোরে পাওয়া যাবে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’। নতুন এই গেমটি তৈরি করা হয়েছে ভারতীয় ইউজারদের কথা ভেবেই। তথ্যের সুরক্ষাকে আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। প্রশাসনিক নিয়ম নীতি মানার পাশাপাশি তারা নিয়মিত তাদের তথ্যভাণ্ডারের অডিট চালাবে বলে জানিয়েছে। এর ফলে ইউজারদের তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে বলে মত বিশেষজ্ঞদের।

পাশাপাশি, গেমের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হয়েছে। একটি বিশেষ ব্যবস্থাও থাকছে গেমে। কমবয়সী ইউজাররা একটানা বেশিক্ষণ গেমটি খেলতে পারবে না। এছাড়া ভারতে একটি অফিসও খুলবে সংস্থা। নেওয়া হবে শতাধিক কর্মী। শোনা যাচ্ছে, পাবজি কর্তৃপক্ষ ভারতে অনলাইন গেমিং ক্ষেত্রে ৭৪৬ কোটি টাকা বিনিয়োগের ভাবনা চিন্তাও করছে।

আরও পড়ুন- স্পিকারের কাছে বিধায়ক পদে ইস্তফাপত্র বেচারামের, সিঙ্গুরে গণ-পদত্যাগ কর্মসূচি অনুগামীদের

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...