Tuesday, June 23, 2026

ঘুমন্ত ৪ জনকে পিটিয়ে খুন, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

দেশি মদের ঠেকে ঘুমন্ত ৪ জনকে পিটিয়ে খুন। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ও মত ছিল বলে অভিযোগ। ভয়ঙ্কর এ ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকানের মধ্যেই ঘুমোচ্ছিলেন ওই চার কর্মী। তারা নিজেরাও মত্ত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। সেইসময়েই সাধু মাজি নামে এক যুবক তাঁদের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকেন।

আঘাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তের পর, পুলিশের অনুমান, সাধু মানসিক ভারসাম্যহীন এবং উগ্র স্বভাবের। এই কারণে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে খবর। এই দোকানেই সাধু মাজিকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু কী কারণে সাধু মাজি এই আক্রমণ চালালেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। তাঁকে গ্রেফতার করেছে জামুরিয়া থানার পুলিশ।

সাধুর বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই। কিন্তু কীভাবে একজন মানুষ হঠাৎ চারজনকে পিটিয়ে খুন করে দিতে পারে তা নিয়ে ধন্দে পুলিশ। তিনি যখন এভাবে পিটিয়ে মারছিলেন তখন টহলরত দুজন পুলিশকর্মী তাঁকে দেখতে পান বলে সূত্রের খবর। কিন্তু সাধুর উগ্র মূর্তি দেখে এগোতে সাহস পাননি তাঁরা। পরে থানা থেকে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সাধুকে গ্রেফতার করা হয়। তবে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েও বেগ পেতে হয় বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এই আক্রমণ তা সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : ১৩ নভেম্বর, শুক্রবারের বাজার দর

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...