Tuesday, June 23, 2026

পদত্যাগ বিতর্কের পরদিনই বেচারামের মুখে মাস্টারমশাইয়ের নাম!

Date:

Share post:

১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া বোধহয় একেই বলে। হরিপালের বিধায়ক তথা সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের নেতা বেচারাম মান্না বৃহস্পতিবারই বিধানসভার স্পিকারের কাছে গিয়ে তিনি বিধায়কের পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন বলে খবর। ২৪ঘণ্টা পরেই অবস্থান সম্পূর্ণ পরিবর্তন করে সাংবাদিক বৈঠক করে বললেন, স্পিকারের কাছে যাওয়া মানেই পদত্যাগ পত্র জমা দেওয়া নয়। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (মাস্টারমশাই) আর বেচারাম মান্নার মনোমালিন্য নতুন নয়।

ঐতিহাসিক সিঙ্গুরে কার অবদান বেশি? তা নিয়ে মান্না বনাম মাস্টারমশাই সিঙ্গুরের ৬০০বনাম ৪০০একরের লড়াইয়ের মতোই। যার প্রমাণও মিলেছে একাধিকবার। সম্প্রতি জেলা কমিটি নিয়ে দুজনের মন কষাকষি যার সাম্প্রতিক নিদর্শন। সেখানে শুক্রবার সাংবাদিক বৈঠকে বেচারামের মুখে মাস্টারমশাইয়ের প্রশংসা। তবে দলীয় সুপ্রিমোর নির্দেশেই বেচারামের মুখে মাস্টারমশাইয়ের নাম বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- বঙ্গে নিষিদ্ধ, বাজি পোড়ানোয় তেলেঙ্গানা পেল দু’ঘণ্টার ‘সুপ্রিম ছাড়পত্র’

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...