Tuesday, April 7, 2026

দাবি মেনে কোচবিহারের মহাশ্মশানে চালু বৈদ্যুতিক চুল্লি

Date:

Share post:

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে কোচবিহার মহাশ্মশানে চালু হল বৈদ্যুতিক চুল্লি। প্রায় ১ কোটি 7৭৮ লক্ষ ৫৪ হাজার টাকা খরচ করে এই বৈদ্যুতিক মহাশ্মশান আধুনিকীকরণ করা হয়েছে। কোচবিহার শহরবাসীদের দাবি মেনে বৈদ্যুতিক চুল্লি সংস্কার করা হয়। শুক্রবার তার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান সহ একাধিক আধিকারিক। ছিলেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা।

বহুদিন ধরে কোচবিহার মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালুর দাবিতে সরব বাসিন্দারা। তা গত মাসেই চালুর কথা ছিল। কিন্তু, করোনার কারণে বিষয়টি থমকে যায়। মন্ত্রীও করোনায় আক্রান্ত হন। ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মা প্রয়াত হন। কিন্তু তিনি কালীপুজোর আগেই এটি উদবোধন করার কথা জানান।

 

কোচবিহারবাসীর দাবি মেনে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হয়েছে বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের সামগ্রিক উন্নয়নে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন।

আরও পড়ুন- ড্রাগ-কাণ্ডে ছেলে গ্রেফতার, সরানো হলো কেরল-সিপিএমের রাজ্য সম্পাদককে

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...