Sunday, June 28, 2026

সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে প্রায় ৩ কোটির সোনা-প্রতারণা, ধৃত এক

Date:

Share post:

প্রতারণার শিকার হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

পুরনো সোনা দিয়ে হলমার্কযুক্ত সোনা কেনা যাবে, এই প্রস্তাব দিয়েই নাকি সাংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা৷ এই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস।

আরও পড়ুন : ড্রাগ-কাণ্ডে ছেলে গ্রেফতার, সরানো হলো কেরল-সিপিএমের রাজ্য সম্পাদককে
ধৃতের নাম সুকুমার সামন্ত (৪৯)। পুলিস জানিয়েছে, ধৃত সুকুমার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। আলিপুর আদালতে ধৃতকে তোলা হলে বিচারক তাঁকে ২২ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শতাব্দী রায়ের বিশ্বাস অর্জন করার জন্য অভিযুক্ত কিছু কাগজপত্র তাঁকে দেখায় এবং দেয়। সেই সব নথিই ভুয়ো বলে জানতে পেরেছে পুলিশ। এদিকে, উধাও হওয়া সোনার গয়না কোথায় রাখা হয়েছে বা কোন দোকানে দেওয়া হয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷ সাংসদ শতাব্দী রায় দিনদুয়েক আগে গড়িয়াহাট থানায় প্রতারিত হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে পুলিস ফৌজদারি মামলা রুজু করে। এই অভিযোগের তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : আধার কার্ড তৈরির নামে প্রতারণা, হাতেনাতে ধরলেন এসডিও
সরকারি আইনজীবী আদালতে বলেন, পুলিশ তদন্ত করছে এই ঘটনার পিছনে আর কে কে জড়িত। এদিকে, ধৃতের হেফাজত থেকে যেসব নথিপত্র পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...