Tuesday, May 19, 2026

কেষ্টর ঠাকুরে ১৫ কোটির গয়না! দিলীপ বললেন, মাকে ঘুষ দিয়ে বাঁচা যাবে না

Date:

Share post:

বোলপুর পার্টি অফিসে অলঙ্কারে জড়ানো অনুব্রত মণ্ডলের কালী প্রতিমা নিয়ে এখন রাজনীতির আঙিনায় ব্যাপক চর্চা। মায়ের গায়ে অলঙ্কার দেখে অনেকেরই চোখ ধাঁধিয়েছে৷ আর সে কথা শুনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যদি ঘটনা সত্যি হয়, তাহলে বলতে হয়, মাকে ঘুষ দিয়ে বাঁচার চেষ্টা হচ্ছে। মানুষের দরবারে ওদের বিচার হবে।

কী রয়েছে কেষ্টর ঠাকুরে? কেন এতো আলোচনা? ডাকের সাজের প্রতিমা। কপালে টিকলি, মাথায় মুকুট, হাতে চুড়ি, খাড়ু, হাতের চূড়, গলায় হার, সীতাহার , কানের ঝুমকো দুল। আর এসবই সোনার। কত ভরি? শোনা যাচ্ছে নাকি ৩০০ ভরি। হিসাব বলছে প্রায় ১৫-১৬ কোটি টাকার গয়না। কার এই গয়না? কেষ্টদার সপাট জবাব, সব মানুষের দান। ভালবাসার দান। গত বছর ছিল ২৬০ ভরি। তার আগের বছর ১৮০ ভরি। অর্থাৎ প্রতি বছর মায়ের অলঙ্কার বেড়েছে লাফিয়ে। করোনা আবহাওয়ার মাঝেও সোনায় মাখামাখি। পরের বার তাহলে কত ভরি? প্রশ্ন এলাকার বিজেপি নেতার।

আর সেসব হিসাব দেখে চক্ষু চড়কগাছ বিজেপি রাজ্য সভাপতির। অজস্র বেআইনি টাকা। এত টাকা আসছে কোথা থেকে? বাড়িতে কি গাছ লাগিয়েছে? ওদের দলের এমপি বলছে তার সঙ্গে ৩.৫ কোটি টাকার জালিয়াতি হয়েছে এই সব সোনাটোনা নিয়ে। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে দেখছি বাড়িতে খাচ্ছে রূপোর থালায়। তার স্ত্রীর গায়ে এই মোটা মোটা চেন। ওইরকম চেন আমরা দুর্গা মায়ের গলাতেও দেখি না। এই সব কামাই কি সৎ পথে? মানুষ এসব দেখছে। জবাব দেব একুশের ব্যালটে।

আরও পড়ুন- দাবি মেনে কোচবিহারের মহাশ্মশানে চালু বৈদ্যুতিক চুল্লি

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...