Friday, April 3, 2026

১০ বছর ধরে ভিক্ষুক এক পুলিশ কর্তা, ডিএসপি সাহায্য করতে গিয়ে দেখলেন নিজেরই ব্যাচমেট

Date:

Share post:

কিছু জিনিস বাস্তবে ঘটলে মনে হয়, এটাই তো সিনেমায় দেখলাম। এবার এমনই এক ‘সিনেমার’ সাক্ষী থাকলো মধ্যপ্রদেশ। ১০ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক পুলিশ অফিসারকে দেখা গেল ভিক্ষুকের বেশে। তাঁকে দেখলেন মধ্যপ্রদেশ পুলিশের এক ডিএসপি৷ ঠান্ডায় কাঁপছিলেন ওই ভিক্ষুক। তাঁকেই সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন ডিএসপি। গিয়ে দেখলেন নিজেরই ব্যাচের পুলিশ অফিসার।

সূত্রের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের গ্বালিয়রে উপনির্বাচনের ভোটগণনার পর ডিএসপি রত্নেশ সিং তোমার এবং বিজয় সিং ভদোরিয়া ঝাঁসি রোড দিয়ে যাচ্ছিলেন৷ গাড়িতে যাওয়ার সময়ই ফুটপাথে মধ্যবয়সি এক ভবঘুরেকে ঠান্ডায় কাঁপতে দেখেন তাঁরা৷ তাঁর দুর্দশা দেখে গাড়ি থামায় দুই ডিএসপি। তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান তাঁরা৷ রত্নেশ সিং নিজের জুতো জোড়া ওই ভিখারীকে দিয়ে দেন৷ আর বিজয় সিং নিজের জ্যাকেট দেন তাঁকে৷ এর পর ওই ভবঘুরের সঙ্গে কথা বলতে গিয়েই দুই অফিসার বুঝতে পারেন, ওই ভবঘুরেই আসলে তাঁদেরই ব্যাচের নিখোঁজ এক পুলিশ অফিসার৷

ওই ভবঘুরের নাম মণীশ মিশ্র৷ ১০ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি৷ ১৯৯৯ সালে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি৷ এর পর মধ্যপ্রদেশের বিভিন্ন থানার দায়িত্বে ছিলেন৷ ২০০৫ সাল পর্যন্ত পুলিশে চাকরি করেন৷ নিখোঁজ হওয়ার আগে দাতিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ছিলেন মনীশ মিশ্র৷ কিন্তু তার পর থেকেই ধীরে ধীরে তাঁর মানসিক অবস্থার অবনতি হয়৷ পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসাও শুরু করেন৷ কিন্তু হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান তিনি৷ আর কোথাও খুঁজে পাওয়া যায়নি তাঁকে। অবশেষে দু ডিএসপি তাঁকে রাস্তার ধারে দেখতে পান। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মণীশের খোঁজ না পাওয়ার ফলে তাঁর স্ত্রী তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন৷ ডিভোর্স নিয়ে নেন৷ আর মাঝের এই এতগুলো বছর রাস্তায় রাস্তায় ভিক্ষা করেই কেটেছে ওই পুলিশ অফিসারের৷

ডিএসপি রত্নেশ সিং তোমার এবং বিজয় সিং ভদোরিয়া জানিয়েছেন, নিখুঁত নিশানার জন্য একসময় তিনি পুলিশ মহলে সুনাম কুড়িয়েছিলেন৷ ১৯৯৯ সালে তাঁদের সঙ্গে সাব-ইন্সপেক্টর হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন মণীশ৷ তাঁর যে এমন পরিণতি হতে পারে, তা ভাবতেও পারছেন না তাঁরা৷ এরপর ওই দুই অফিসার মিলে মণীশের সঙ্গে কথা বলেন। তাঁর স্মৃতি ফেরানোর চেষ্টা করেন৷ নিজেদের সঙ্গে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত দুই ডিএসপি একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন৷ তারাই এসে মণীশকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

আরও পড়ুন-ফের এক মারণ মিসাইলের সফল পরীক্ষা ভারতের, নির্ভুল লক্ষ্যে ধ্বংস করল বিমান

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...