Friday, April 3, 2026

দীপান্বিতা অমাবস্যায় কালীঘাটে কালী নয়, মহালক্ষ্মী রূপে পূজিত হবেন মা

Date:

Share post:

কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যার রাতে সমস্ত কালী মন্দিরে শ্যামা রূপে মায়ের আরাধনা হলেও ব্যতিক্রম সতীপীঠ কালীঘাট। আজ রাতে কালী নয়, কালীঘাটে ধনদেবী মা লক্ষ্মীর পুজো হয়। গর্ভগৃহে কালীঘাটের দক্ষিণাকালীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। যুগ যুগ ধরে এমনই রীতি চলে আসছে কালীঘাটে।

কালীপুজোর রাতে কেন লক্ষ্মী পুজো হয়, এর উত্তর পেতে চলে যেতে হবে ইতিহাসে। কালীঘাট মন্দির আগে অন্যরকম ছিল। বর্তমানে আমরা যে কালীঘাট মন্দির দেখি, সেটি তৈরি হয় সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের হাত ধরে। নতুন মন্দির তৈরির পর থেকে গঙ্গাপ্রসাদ চক্রবর্তী মন্দির পরিচালনার দায়িত্ব নেন। তিনি রায়চৌধুরি পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। কথিত আছে, দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর রাতে গঙ্গাপ্রসাদই ধনলক্ষ্মীর পুজো শুরু করছিলেন। সেই থেকে কালীঘাট মন্দিরে এমনই রীতি পালিত হয়।

তবে এদিন কালীপুজোর দিন নিয়ম মেনে ভোর ৫টায় দক্ষিণাকালীর পুজো হয়। এরপর সন্ধ্যায় প্রথমে অলক্ষ্মী তাড়িয়ে মন্দিরে পাট কাঠি জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করা হয়। অলক্ষ্মী বিদায়ের পর গোটা মন্দির ধুয়ে পরিস্কার করা হয়। তারপর মহালক্ষ্মীর পুজো শুরু হয়। লক্ষ্মীপুজো শেষ হলে রাতে ভোগ চড়ানোর নিয়ম আছে।

আরও পড়ুন:মায়ের ভোগে শোল মাছ আবশ্যিক, তন্ত্র সাধনার তারাপীঠে ভক্তের ঢল

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...