Saturday, April 4, 2026

সীমান্ত-হামলার পর পাকিস্তানের হিন্দুদের দীপাবলী’-র শুভেচ্ছা ইমরান খানের

Date:

Share post:

সীমান্তে পাক-সেনার হামলায় ভারতীয় সেনার মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই এক টুইটে পাকিস্তানের হিন্দু নাগরিকদের ‘শুভ দীপাবলী’-র শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷

পাকিস্তানে হিন্দু’রাই বৃহত্তম সংখ্যালঘু সরকারি হিসাব বলছে, এই মুহুর্তে পাকিস্তানে প্রায় ৭৫ লক্ষ হিন্দু বসবাস করেন। তবে বেসরকারি হিসাব, পাকিস্তানে এখন ৯০ লক্ষেরও বেশি হিন্দু বসবাস করছেন।

শনিবার হিন্দু সম্প্রদায়ের আলোর উৎসব দীপাবলী বা দিওয়ালি উপলক্ষে ওই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে পাক- প্রধানমন্ত্রীর এভাবে শুভেচ্ছা জানানো বেনজির বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মহল। টুইটে খান লিখেছেন, “আমাদের সমস্ত হিন্দু নাগরিককে দীপাবলীর শুভেচ্ছা জানাই”। ওদিকে পাক- সংবাদমাধ্যম জানাচ্ছে, পাকিস্তানের হিন্দুরা এদিন আলো- প্রদীপ দিয়ে তাদের ঘরবাড়ি এবং মন্দির সাজিয়েছেন৷ পূর্ণ উৎসাহ ও উদ্দীপনায় হিন্দুরা দেশজুড়ে দীপাবলী উদযাপন করছে। জিও নিউজ জানিয়েছে, মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হচ্ছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, করাচি, লাহোর এবং অন্যান্য বড় শহরগুলিতেও এই উৎসব হচ্ছে৷

আরও পড়ুন- বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিন রুখতে পারবে করোনা অতিমারিকে, দাবি বিজ্ঞানীদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...