Sunday, March 29, 2026

সকাল থেকে দক্ষিণেশ্বরে ভক্তদের ভিড়, পিপিই পরেই মায়ের আরাধনা পুরোহিতদের

Date:

Share post:

আজ, দীপান্বিতা কালীপুজো। ঘোর অমাবস্যার মধ্যে শুরু হয়েছে শ্যামা মায়ের আরাধনা। কড়া সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণেশ্বরে শুরু হয়েছে পুজো-অর্চনা। সামাজিক দূরত্ববিধি মেনে, থার্মাল স্ক্যানিং করে শরীরের তাপমাত্রা দেখে, সেন্সর লাগানো স্যানিটাইজ গেটের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে ভক্তদের। অন্যদিকে, নিজেদের সুরক্ষিত রাখতে পিপিই কিট পরে পুজো করছেন পুরোহিতরা। মায়ের সিংহাসন স্যানিটাইজ করা হয়েছে।

তবে করোনাকালে এবছর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সাধারণ মানুষ থেকে করে নেতা-মন্ত্রী-সেলিব্রিটিদেরও। কোনও দর্শনার্থী ফুল, ধূপ, ধুনো নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। মাস্ক পরা বাধ্যতামূলক। শুধুমাত্র মায়ের দর্শন করা যাচ্ছে।

প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এবার সকালের দিকে ভিড় সামান্য কম হলেও, রাত বাড়লে দর্শনার্থীদের ঢল নামতে পারে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসনও।

আরও পড়ুন-কলকাতার এই মন্দিরে মা কালীকে চাউমিন-চিলি চিকেনের ভোগ দেওয়াই রীতি

Related articles

মৃত মুজতবা আলি খামেনেই! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের 

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরাইল (Iran Israel conflict) সংঘর্ষের মাঝেই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)।...

IPL: অভিযান শুরুর দিনেই স্বস্তির খবর, জানুন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল (IPL) শুরুর আগেই পাথিরানাকে স্বস্তি কেকেআর (KKR) শিবিরে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস...

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন...

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...