Saturday, April 4, 2026

নিউটাউনে বিস্ফোরণের শব্দ, বিধ্বংসী আগুন! ভস্মীভূত অসংখ্য ঝুপড়ি

Date:

Share post:

ঘোর অমাবস্যা। কালীপুজোর রাত। তার মধ্যেই ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল নিউটাউন।
আগুন ভস্মীভূত অসংখ্য ঝুপড়ি। আলোর উৎসবের মাঝে হাহাকার। কান্না। সর্বস্বান্ত প্রচুর পরিবার। যদিও হতাহতের কোনও খবর এখন পর্যন্ত নেই।

কালীপুজোর রাতে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নিবেদিতাপল্লীর একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। আশেপাশে ঝুপড়ি থাকায় আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, আগুনের কারণে প্রায় পাঁচটি গ্যাস সিলিন্ডারে ওই বিস্ফোরণ হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ স্থানীয় এলাকা খালি করে দেয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন- ১৯শে সব বলব! কী বলবেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর ছবি দিতে অস্বীকার, ক্ষুব্ধ অখিলের অভিযোগ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...