Tuesday, June 23, 2026

‘১০ কোটির চিয়ার লিডার’, আইপিএলে চূড়ান্ত ব্যর্থ ম্যাক্সওয়েলকে ‘উপাধি’ সেওয়াগের

Date:

Share post:

করোনা পরিস্থিতির মাঝেই এই বছরের মত সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এই আইপিএলে চূড়ান্ত ব্যর্থ প্লেয়ারের তালিকা যদি কেউ থেকে থাকেন তিনি অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিপুল টাকা দিয়ে কেনা এই অজি ক্রিকেটারের ব্যর্থতার জেরে তাকে এবার একহাত নিলেন বীরেন্দ্র সেওয়াগ। গোটা আইপিএলে তার ফ্লপ শো-এর কারণে ম্যাক্সওয়েলকে ‘১০ কোটির চিয়ার লিডার’ বললেন তিনি।

আরব আমিরশাহীতে এবারের আইপিএলে শুরু থেকেই হতাশাপূর্ণ পারফরম্যান্স করে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০২০ সালের আইপিএলে প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাক্সওয়েলকে কিনেছিল ১০.৭৫ কোটি টাকা খরচ করে। অথচ বিপুল অংকের এই ম্যাক্সওয়েলের পারফরম্যান্স চূড়ান্ত হতাশাপূর্ণ। ১৩ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ১০৮ রান। স্ট্রাইক রেট ১০১.৮৮। আর গড় ১৫.৪২। এ গুটা বিষয় নিয়ে এক খোলামেলা আড্ডায় এ প্রসঙ্গেই মুখ খোলেন বীরেন্দ্র সেওয়াগ । আড্ডা চলাকালীন ম্যাক্সওয়েলকে ১০ কোটির চিয়ারলিডার বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ফের ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, আটক যুবক

বীরেন্দ্র সেওয়াগের কথায়, ‘১০ কোটি টাকার এই চিয়ারলিডার গ্লেন ম্যাক্সওয়েল পাঞ্জাবের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেল। বিগত কয়েক বছর ধরে খারাপ পারফরম্যান্স করে এসেছেন এই ক্রিকেটার। চলতি বছর তিনি আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সহজ ভাষায় এটিকে বলে হাইলি পেইড ভ্যাকেশন।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...