Friday, June 19, 2026

১২ টি মাথার খুলি, হাড়সহ আটক ১

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা): ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা মানবদেহের হাড় উদ্ধার করেছে পুলিশ। এসময় বাপ্পী নামের এক জনকে আটক করা হয়েছে। রবিবার ময়মনসিংহ কোতোয়ালী থানার পরিদর্শক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক বাপ্পি নগরীর কারিবাড়ী কবরস্থান এলাকার আবুল হোসেনের ছেলে।

কোতোয়ালী থানার পরিদর্শক জানান, রাত ২টোর সময় গোপন সূত্রের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়। এসময় বাপ্পি নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক ভাবে পুলিশের ধারনা এসব হাড় বিদেশে পাচারের উদ্দ্যেশে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে বলে ধারনা পুলিশের। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি দিল এসবিআই

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...