Saturday, April 4, 2026

নিয়ন্ত্রণরেখায় ন্যক্কারজনক হামলা পাকিস্তানের, পাক কূটনীতিকদের ডেকে পাঠাল ভারত

Date:

Share post:

সম্প্রতি উপত্যকায় পাকিস্তানের ন্যক্কারজনক হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। তবে এটাই শেষ নয়, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবার উঠেপড়ে লাগল ভারত সরকার। সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে সীমান্তে পাকিস্তানের গোলাগুলির জেরে এবার ইসলামাবাদকে কড়া ধমক দিতে তৈরি হল ভারত সরকার। জানা গিয়েছে, ভারতে অবস্থিত পাক হাইকমিশনের কূটনীতিকদের ডেকে এই ঘটনার কড়া প্রতিবাদ জানাবে সরকার।

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় লাগাতারভাবে হিংসা জিইয়ে রেখেছে পাকিস্তান। সম্প্রতি ভারত-পাক সীমান্তবর্তী এলাকার জনবসতি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান। পাকিস্তানের হামলার জেরে ৩ সেনা জওয়ান সহ মৃত্যু হয়েছে উপত্যকার বেশ কয়েকজন সাধারণ মানুষের। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারত সরকার। ইতিমধ্যেই পাক হামলার পাল্টা জবাব দিয়ে ভারত গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিকবার বাঙ্কার। ভারতের এই হামলায় ১০ জন পাকসেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে জখম হয়েছে আরও বহু। ভারতীয় সেনার প্রত্যাঘাতের সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে। এখানে দেখা যাচ্ছে ভারতীয় মিসাইল কিভাবে গুড়িয়ে দিচ্ছে একের পর এক পাক বাঙ্কার।

আরও পড়ুন: শুভেন্দুর পদধ্বনি ঠেকাতে আগাম দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী চাইলেন সৌমিত্র

তবে গুলির জবাব দিতে দেওয়ার পাশাপাশি এবার কূটনৈতিকভাবে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে তৈরি হয়েছে সরকার। ভারতে নিযুক্ত পাক কূটনীতিকদের ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তবে পাকিস্তানও পিছিয়ে নেই। ভারতের মাটিতে পাকিস্তানের গোলাবর্ষণের পরই পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনারকে ডেকে সতর্ক করে দেয় পাকিস্তান। এবার পাল্টা দিতে তৈরি হল ভারত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...