Thursday, April 9, 2026

অভিনেতার প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী, টুইট করে পাঠালেন বার্তা

Date:

Share post:

ফিরে না আসার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। টানা ৪০ দিন পর শেষ হল লড়াই। মৃত্যুর মুখ থেকে আর বেঁচে ফিরলেন না ‘অপু’। শোকস্তব্ধ সিনে জগৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই বেলভিউ ক্লিনিকে গিয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনেতার মৃত্যুতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে টুইট বার্তা। প্রধানমন্ত্রী টুইট করলেন তিনটি ভাষায়। বাঙলা, হিন্দি এবং ইংরেজিতে।

মোদি টুইট করে লিখেছেন, “শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।”

করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীনে ছিলেন। পরে করোনামুক্তও হয়েছিলেন তিনি। কিন্তু বার্ধক্যজনিত কারণে তাঁর স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকে। অবশেষে আজ, রবিবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ অভিনেতার প্রয়াণের কথা ঘোষণা করা হয়।

আরও পড়ুন-আজ বাংলার দুঃখের দিন, অভিভাবক হারাল বাংলা সিনে জগৎ: মুখ্যমন্ত্রী

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...