Friday, June 19, 2026

‘অভিযান’ শেষ ফেলুদার, মহাশ্মশানে লীন বাংলা সিনেমার একটা অধ্যায়

Date:

Share post:

৪০ দিনের দীর্ঘ লড়াই শেষে সকলকে আশাহত করে জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ‘অপরাজিত’। তার মৃত্যু অভিভাবক শূন্য করেছে বাংলা চলচ্চিত্রকে। এক অপূরণীয় ক্ষতি বুকে নিয়ে শোকে পাথর সিনেমা জগৎ তথা তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ভক্তরা। রবিবার দুপুরে ১২.১৫ নাগাদ বেলভিউ হাসপাতালে মৃত্যুর পর এদিন সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

শনিবার রাতেই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আর কোনও আশা নেই। এরপর রবিবার দুপুর নাগাদ সরকারিভাবে ঘোষণা করা হয় প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর পর তার কন্যা পৌলমী চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে দুপুর দুটো নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গলফ গ্রীনের বাড়িতে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা জানান পরিবার ও আত্মীয়-স্বজনরা। বেশ কিছুক্ষণ মৃতদেহ সেখানে রাখার পর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় তার কর্মক্ষেত্র টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের কলাকুশলীরা। সেখান থেকে সাড়ে তিনটে নাগাদ দু ঘন্টার জন্য রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় মরদেহ। প্রিয় অভিনেতাকে শেষবার চোখের দেখা দেখতে ভিড় উপচে পড়ে রবীন্দ্রসদন চত্বরে। রবীন্দ্র সদনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ। এতদিনের সহকর্মীকে বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন সিনেমা জগতের কলাকুশলীরাও।

আরও পড়ুন:‘ভারতীয় সিনেমা এক রত্ন হারালো’, সৌমিত্রর মৃত্যুতে শোকবার্তা অমিত শাহের

এখান থেকে করোনা পরিস্থিতির কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে সাড়ে পাঁচটা নাগাদ মিছিল করে রবীন্দ্র সদন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। শত শত মানুষ পা মেলান এই মিছিলে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ ও অভিনেতা অভিনেত্রী বাদ ছিলেন না কেউই। তাঁর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন শাসক দলের নেতৃত্বে পাশাপাশি বাম, কংগ্রেস, বিজেপি নেতৃত্বরাও। মহাশ্মশানের পথে তাঁর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা ৬.৪৫ নাগাদ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তারপর ৭টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...