Tuesday, June 23, 2026

চলচ্চিত্র জগৎ চিরকাল তাঁর ঋণ স্বীকার করবে: বুদ্ধদেব

Date:

Share post:

গভীর দুঃখের খবর। বাংলা সিনেমার অপূরণীয় ক্ষতি- সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। এক শোকবার্তায় তিনি বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের চলে যাওয়া বাংলা সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। চলচ্চিত্র জগৎ চিরকাল তাঁর ঋণ স্বীকার করবে।

আজীবন বাম রাজনীতিতে বিশ্বাসী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যোগাযোগ ছিল। শুধু রাজনীতির থেকে নয়, সাহিত্য কবিতা সবদিক থেকেই তাঁদের মধ্যে যোগসূত্র ছিল। সে কারণেই তাঁর মৃত্যুর সংবাদ পেতেই শোক জ্ঞাপন করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ইদানিং যথেষ্ট অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার পুজো সংখ্যাতেও তাঁর কোনও লেখা প্রকাশ হয়নি। সাম্প্রতিক বিষয় নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় খুব একটা মেলে না। কিন্তু দীর্ঘদিনের পরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যু তাঁকে এতটাই নাড়া দিয়েছে যে শোকবার্তা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন- বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের নতুন আদেশ

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...