Friday, April 3, 2026

ভ্যাকসিন ট্রায়ালের পর কেমন শারীরিক অবস্থা? জানালেন স্বেচ্ছাসেবকরা

Date:

Share post:

করোনা ভ্যাকসিন আবিষ্কারে ৯০ শতাংশ সফল হয়েছে বলে দাবি করেছিল ফাইজার। তৃতীয় দফার ট্রায়াল শেষ হলেই বাজারে ভ্যাকসিন আসবে বলে দাবি সংস্থার। এই সাহায্য করেছেন স্বেচ্ছাসেবকরা। টিকা নেওয়ার পর শারীরিক অবস্থা কেমন হয় এবার তা জানালেন স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবকদের একাংশের বক্তব্য, টিকা নেওয়ার পর হ্যাংওভার ছিল। অনেকের মাথা ব্যথা এবং জ্বর এসেছিল। কেউ কেউ আবার শরীরের একাধিক পেশিতে ব্যথা অনুভব করেছেন। গ্লেন ডেশিল্ডস নামে এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর হ্যাংওভার ছিল। ফ্লু হওয়ার পর যে যে সমস্যা হয় ঠিক তাই হয়েছিল। তবে প্রথম দফার পর এই সমস্যা হয়নি। দ্বিতীয়বার ট্রায়ালে জ্বর, মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা ছিল খুব বেশি।

ফাইজারের পক্ষ থেকে জানা গিয়েছে, ছটি দেশের মোট ৪৩ হাজার ৫০০ জন স্বেচ্ছাসেবক এই ট্রায়ালে অংশ নিয়েছেন। তবে এই ট্রায়াল হয়েছিল ডাবল ব্লাইন্ড। যার অর্থ স্বেচ্ছাসেবকদের বলা হয়নি তাঁদের টিকা দেওয়া হয়েছে কি না। আসলে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ট্রায়ালে অংশ নেওয়া অর্ধেক স্বেচ্ছাসেবককে। কিন্তু কেন এই প্রক্রিয়া? বিজ্ঞনীরা জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে কী কী সমস্যা হচ্ছে তা বোঝার জন্যই এইভাবে বেছে স্বেচ্ছাসেবকদের বেছে নেওয়া হলো। তবে তৃতীয় ট্রায়াল সফল হলেও এটি মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। কারণ এই ভ্যাকসিন -৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। যার জন্য রেফ্রিজেরেটেড কন্টেনার-এর প্রয়োজন পড়বে।

আরও পড়ুন:দেশের দেড় হাজার বিজ্ঞানীর নাম বিশ্ব সেরার তালিকায়

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...