Monday, April 6, 2026

এবার ‘দাদা’র জন্য অনুগামীদের পৃথক নিরাপত্তা দল

Date:

Share post:

অরাজনৈতিক সভা, রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ‘দাদার অনুগামীদে’র পোস্টার, নন্দীগ্রাম দিবসে পতাকা ছাড়া অনুষ্ঠান- এসব তো ছিলই, এবার শুভেন্দু অধিকারীর জন্য আলাদা নিরাপত্তা দল গড়ে তুললেন তাঁর অনুগামীরা। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু। সেই মতোই তাঁর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে ইদানিং জঙ্গলমহলে তাঁর নিরাপত্তায় আলাদা দল গঠন করছেন ‘দাদার অনুগামীরা’।

কালীপুজোর উদ্বোধনে শনিবার ঝাড়গ্রামের বিনপুর ও গোপীবল্লভপুরে গিয়েছিলেন শুভেন্দু। ওই দিনই নজরে আসে তাঁকে ঘিরে ৮০ জন তরুণের ‘নিরাপত্তা বলয়’। তাঁদের পরনে শুভেন্দুর ছবি দেওয়া টি-শার্ট।এখন থেকে ঝাড়গ্রামের যেখানেই শুভেন্দু যাবেন, সেখানে এবং যাত্রাপথে নজরদারি চালাবেন ওই নিরাপত্তা দলের সদস্যরা। মন্ত্রীর কনভয়ের সঙ্গে আলাদা একাধিক গাড়িতে থাকবে এই ‘নিরাপত্তা-দল’। গাড়ি থেকে নেতা নামার পরেই দলের সদস্যরা হাতে হাত ধরে সুরক্ষা বলয় তৈরি করবেন।

শনিবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান দুটিতে আগাগোড়া ১২টি গাড়িতে ছিলেন দলের সদস্যরা ছিলেন। মন্ত্রী মঞ্চে থাকাকালীন একাংশ ছিলেন মঞ্চে, বাকিরা নীচে এবং চারপাশে। তবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা পুলিশের আধিকারিকেরা।

‘জেড প্লাস’ বা তার সমতুল্য নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম। মাওবাদী প্রভাবিত এলাকায় শুভেন্দুর জন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করেছিল স্বরাষ্ট্র দফতর, যদিও তিনি সেটা নেননি। এখন ঝাড়গ্রামে গেলে তাঁর পাইলট কারের পিছনে থাকে আরও তিনটি পুলিশের গাড়ি ও অতিরিক্ত একটি গাড়ি। ভিভিআইপি হিসেবে শুভেন্দু অধিকারী যে থানা এলাকা দিয়ে যান, সেখানকার টহলদারি গাড়িও পাইলট কারের আগে থাকে।

সম্প্রতি শুভেন্দু-ঘনিষ্ঠ মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন, নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের ও মেঘনাদ পালের নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। এই আবহে শুভেন্দুর জন্য অনুগামীদের আলাদা ‘নিরাপত্তা-দল’ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:আন্দোলনের রূপরেখা তৈরি করতে কাল অধীর-বিমানদের বৈঠক

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...