Saturday, June 13, 2026

আন্দোলনের রূপরেখা তৈরি করতে কাল অধীর-বিমানদের বৈঠক

Date:

Share post:

প্রথমবার বৈঠক সপ্তমী সন্ধ্যায়, আরএসপির ক্রান্তি প্রেসে। এবার বৈঠক কাল, মঙ্গলবার, ১৭ নভেম্বর। বাম-কংগ্রেস জোটের একুশের ভোট-পরিকল্পনার প্রাথমিক ভিত্তি তৈরি করা হবে।

সোমেন মিত্রর অকাল প্রয়াণের পর প্রদেশের দায়িত্ব নেন অধীর। আর দায়িত্ব নিয়েই অধীর বামেদের সঙ্গে বৈঠকে বসেন। সেবার বৈঠক চেয়েছিল বামেরা। বিহারের ভোটে বাম সাফল্যের পর এবার ডাক কংগ্রেসের। প্রদেশ সভাপতির সঙ্গে ইতিমধ্যে সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যর কথা হয়েছে। সেই মতো বৈঠকের আর্জি নিয়ে বিমান বসু, সূর্যকান্ত সঙ্গে কথা হয়েছে প্রদীপের।

বৈঠকের মূল সুর নির্বাচনের আগে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিকে সামনে আনা। এই কারণে যৌথ কর্মসূচি নেওয়া হবে জেলাস্তরে।

মঙ্গলবারের বৈঠকের পর বুধবার বাদুড়িয়া যাবেন অধীর। সেখানকার বিধায়ক কাজি আবদুল রহিম সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সেদিনই বাম ছাত্ররা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ২৬ নভেম্বরের ধর্মঘটকে সামনে রেখে আন্দোলন। পরিযায়ীদের কাজ হারানো, কৃষি, শিক্ষা, শ্রম ক্ষেত্রে একের পর কেন্দ্রীয় আইন পাশের বিরুদ্ধে আন্দোলন। কর্মসূচিতে লিবারেশন ও এসইউসিআই-এর ছাত্র সংগঠনও থাকবে।

আরও পড়ুন:এবার কলকাতায় দেখা গেলো শুভেন্দু-র ছবি দেওয়া ‘দাদার অনুগামী’-র ফ্লেক্স

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...