Saturday, June 13, 2026

বুমরার বোলিংয়ে মজেছেন গিলেসপি

Date:

Share post:

ভারতের সর্বকালের সেরা পেসারদের অন্যতম হিসেবে ক্রিকেটজীবন শেষ করবেন যশপ্রীত বুমরা, এমনই মন্তব্য করছেন জেসন গিলেসপি।অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার বলেছেন, “কেরিয়ার শেষ করার সময় বুমরা সুপারস্টার হয়ে উঠবে। তিন ফরম্যাটেই ভারতের গ্রেটেস্টদের অন্যতম হয়ে উঠবে ও। এটা নিয়ে কোনও সংশয় নেই।”

আরও পড়ুন- বিদায় নিলেন বাংলা সিনেমার আভিজাত্য, শোকস্তব্ধ টলিপাড়া
এ বারের অস্ট্রেলিয়া সফররত ভারতীয় পেস আক্রমণ প্রসঙ্গে
গিলেসপি বলেছেন, “আমার মনে হয় এ বার ভারতের পেস আক্রমণ অতীতের থেকে শক্তিশালী। আগে যাঁরা এ দেশে এসেছেন তাঁদের কাউকে অশ্রদ্ধা না করেই এটা বলছি। এখনকার পেসাররা কিন্তু দুর্দান্ত।”
শুধুমাত্র বুমরা নন, গিলেসপির গলায় শোনা গিয়েছে মহম্মদ শামি, ইশান্ত শর্মারও প্রশংসা।
তিনি বলেছেন, “শামি অসাধারণ। আর ইশান্ত দেখিয়েছে যে ও কত ভাল ভাবে মানিয়ে নিতে পারে। কেরিয়ার ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছে ওর। কিন্তু ও সহনশীলতা দেখিয়েছে। নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়েছে। ভারতের গর্বিত হওয়া উচিত যে ভাবে ইশান্ত নিজের কাজটা মন দিয়ে করেছে আর নিজেকে নিত্যনতুন ভাবে আবিষ্কার করেছে। এ ছাড়াও ভারতের রয়েছে ভুবনেশ্বর কুমার। এখন ভুবি আহত। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর উমেশ যাদব বাড়তি গতি যোগ করেছে।”
তিনি আরও বলেন, ভারতের তখনকার পেস বোলিংয়ের সঙ্গে বর্তমান সময়ের তফাত প্রধানত গভীরতায়। আমি নিশ্চিত নই যে অতীতে ভারতের পেস বোলিংয়ে এত গভীরতা ছিল কি না।”
যদিও অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার তাঁর দলের পেস আক্রমণ প্রসঙ্গে যথেষ্ট আত্মবিশ্বাসী ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...