Saturday, June 13, 2026

চোখের জলে শহিদ সুবোধ ঘোষকে বিদায় জানাল তেহট্ট

Date:

Share post:

রবিবার রঘুনাথপুরের বাড়িতে পৌঁছলো কাশ্মীরের শহিদ জওয়ান সুবোধ ঘোষের কফিনবন্দি দেহ। এদিন রাত ১১টার পরে নদীয়ার তেহট্টর বাড়িতে পৌঁছয় সেনা ট্রাক। ট্রাক গ্রামে ঢোকার পরে তাকে ঘিরে ধরে কয়েকশো মানুষ। তরতাজা প্রাণের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না রঘুনাথপুরের বাসিন্দারা।

রবিবার সকাল থেকেই সংশ্লিষ্ট অঞ্চলে প্রস্তুতি ছিল। এদিন গ্রামের মানুষ সহ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। দেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে সুবোধের পরিবার। শহিদ সেনার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় সেখানেই।

রবিবার চন্ডিগড় থেকে বিশেষ বিমানে পানাগড়ে পৌঁছয় সুবোধ ঘোষের কফিনবন্দি দেহ। পানাগড়ে শহিদের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর এবং বায়ুসেনার অফিসাররা। এরপর সেখান থেকে সড়কপথে দেহ নিয়ে যাওয়া হয় নদিয়ায় তাঁর নিজের বাড়িতে। শ্রদ্ধা জানানোর জন্য রঘুনাথপুরে স্কুলের মাঠে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সাংসদ মহুয়া মৈত্র সহ স্থানীয়রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সুবোধ ঘোষকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে ২৮ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ ঘোষ। ভারতীয় সেনার ৫৯ নম্বর মেড রেজিমেন্টের জওয়ান ছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসে বিয়ে করেন তিনি। চলতি অগাস্টে কন্যা সন্তানের জন্ম হয়। ঠিক ছিল, মেয়ের অন্নপ্রাশন দেওয়ার জন্য ডিসেম্বরে বাড়ি ফিরবে ন। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হলো না।

আরও পড়ুন:বিদায় নিলেন বাংলা সিনেমার আভিজাত্য, শোকস্তব্ধ টলিপাড়া

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...