Saturday, April 4, 2026

কিংবদন্তির মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের

Date:

Share post:

এক অধ্যায়ের শেষ। ৪০ দিনের লড়াই শেষ করে চলে গেলেন ‘ফেলুদা’। শোকপ্রকাশ বলিউডের।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আপামর বাঙালির পাশাপাশি, মন ভারাক্রান্ত বলিউডেরও। এবছর বলিউড হারিয়েছে বেশ কিছু নামি দামী অভিনেতাকে। ঋষি কাপুর, ইরফান খান, ওয়াজিদ খান, এস পি বালাসুব্রহমনিয়ম, সরোজ খান, নিশিকান্ত কামাত, সুশান্ত সিং রাজপুত….. তালিকাটা অনেক অনেক লম্বা। কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে অভিনেতা আসিফ বসরার। সেই ক্ষতটা যেন আরও একটু বাড়ল এদিন।

আরও পড়ুন : স্মরণে-শ্রদ্ধায়-চোখের জলে শেষবিদায় কিংবদন্তিকে

কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বলিউড। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী লিখেছেন, বিরাট ক্ষতি। স্যর আপনার আত্মার শান্তি কামনা করি। ভারতীয় সিনেমা জগতে আপনার অবদান চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। আর আপনি প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

পরিচালক মধুর ভাণ্ডারকার লেখেন, পদ্মভূষণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ। কম কথা বললেও ওঁনার গলায় সবসময় পাওয়া যেত কাছে টানার অনুভূতি। বরাবর অনুপ্রেরণা জোগাতেন, উৎসাহ দিতেন। ওঁনার পরিবার ও অনুরাগীদের জন্য সমবেদনা রইল।

কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ রণদীপ হুডা। টুইট করে তিনি লিখেছেন, এক অধ্যায়ের শেষ। অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

সারা জীবনে ২১০টিরও বেশি ছবিতে কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মধ্যে অধিকাংশই বাংলা ছবি। তবে দুটি হিন্দি ছবিতে অভিনয় ও একটি ছবিতে পরিচালকের ভূমিকায় ছিলেন তিনি। ১৯৮৬ সালে পরিচালক বিজয় চট্টোপাধ্যায়ের ছবি “নিরুপমা”য় রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয়। ২০০২ সালে প্রশান্ত বালের ছবি “হিন্দুস্তানি সিপাহি”। পাশাপাশি, ১৯৮৬ সালে “স্ত্রী কা পত্র” ছবি পরিচালনা করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...