Saturday, April 4, 2026

করোনায় বাতিল টি-২০ বিশ্বকাপ, পেটের টানে ডেলিভারি বয় ক্রিকেটার

Date:

Share post:

জাতীয় দলের নামি ক্রিকেটার তিনি। চলতি বছরের অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতি বাদ সেধেছে ক্রিকেটে। অতিমারি বিপর্যয়ের কারণে স্থগিত হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমান পরিস্থিতিতে নেই কোনও ক্রিকেট ম্যাচও। ফলস্বরূপ পেশাদার ক্রিকেটার হয়েও অর্থনৈতিক সংকটে পড়েছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার পল ভান মেকেরেন।সংসার চালাতে তাই বেছে নিয়েছেন ডেলিভারি বয়ের কাজ। টুইট করে সম্প্রতি নিজের এই দুর্দশাপূর্ণ পরিস্থিতির কথা তুলে ধরেছেন ক্রিকেটার মেকেরেন। পাশাপাশি কঠিন সময় হাসিমুখে থাকার কথাও বলেছেন তিনি।

করোনা সংক্রমণে কারণে মার্চ মাস থেকেই বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেট। তবে করা সুরক্ষা বিধি মেনে দুবাইতে আইপিএল অনুষ্ঠিত হলেও, চলতি মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কোনও ঝুঁকি নেয়নি আইসিসি। আথচ এই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল একাধিক নয়া সদস্যর। নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া এবং ওমানের মত দেশগুলির। কিন্তু কোনও ম্যাচ না থাকায় অতিমারি এই সব দেশের ক্রিকেটারদের জীবনে বয়ে এনেছে দুর্দশা। তারই অন্যতম উদাহরণ পল ভান মেকেরেন। এই কঠিন সময়ে সংসার চালাতে ‘উবের ইটস’-এ খাবার ডেলিভারি বয়ের কাজ করছেন ওই ক্রিকেটার।

আরও পড়ুন:চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি ১৪টি দেশের, মোদির নীতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

এদিন টুইট করে এই তথ্যই প্রকাশ্যে এনে ক্রিকেটার পল ভান মেকেরেন লেখেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে এখন হয়তো ক্রিকেট খেলতাম। কিন্তু শীতের মরশুমে সংসার চালাতে খাবার ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে আমাকে। এ পরিবর্তন নিঃসন্দেহে মজাদার। যাইহোক হাসতে থাকুন।’ একজন ক্রিকেটারের এহেন করুণ পরিস্থিতির কারণে অনেকেই সমবেদনা জানিয়েছেন মেকেরেনকে। পাশাপাশি বেঁচে থাকার লড়াইয়ে তাঁর এহেন লড়াকু মানসিকতাকে করেছেন বহু মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...