Wednesday, June 24, 2026

সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি, লজ্জায় আত্মঘাতী স্কুল ছাত্রী

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল বিকৃত ছবি। হোয়াটসঅ্যাপ খুলতে চক্ষু চড়কগাছ একাদশ শ্রেণির ছাত্রীর। অশ্লীল কিছু ছবি যেখানে মুখ বিকৃত করা। তবে ছবি বিকৃত হলেও স্পষ্ট নিজের মুখ বুঝতে পেরেছিল ওই ছাত্রী। ঘটনায় আত্মহত্যার পথ বেছে নেয় উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ওই ছাত্রী।

সূত্রের খবর, ৮ নভেম্বর বেশ কিছু বিকৃত ছবি ওই ছাত্রীর হোয়াটসঅ্যাপে আসে। যেখানে দেখা যায় মেয়েটির মুখের আদলের সঙ্গে ওই ছবির হুবহু মিল রয়েছে। জগদ্দল থানায় অভিযোগ জানায় ছাত্রীর পরিবার। পুলিশকে জানানো হয়, কম্পিউটার গ্রাফিক্স এর সাহায্যে সুপার ইম্পোজ করে এই ছবি বানানো হয়েছে। তা ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ জানায়নি কিশোরী বা তার পরিবার।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের খুঁজে বের করার ন্যূনতম উদ্যোগ নেয়নি পুলিশ। আর তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিশোরী। এমনটাই দাবি ওই ছাত্রীর পরিবারের।

ওই ছাত্রী গারুলিয়া গার্লস হাইস্কুলের পড়ুয়া।  সোমবার সকালে ওই কিশোরীর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। শরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির হয়েছিল কি না তারও তদন্ত করা হবে বলে জানিয়েছে জগদ্দল থানার পুলিশ।

আরও পড়ুন:‘দিলীপ ঘোষ যাক গুজরাতে, আমরা বাংলায় ভালো আছি’, বললেন ফিরহাদ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...