Tuesday, March 17, 2026

প্রিয় পুলুকে হারিয়ে শোকস্তব্ধ কৃষ্ণনগর

Date:

Share post:

কালীপুজোর রোশনাইয়ে আঁধার নেমে এলো বাঙালির মনে। চলে গেলেন ফেলুদা। সবার প্রিয় ‘অপু’ সংসার ত্যাগ করলেন। কিন্তু বাকিদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় হলেও কৃষ্ণনগরবাসীর কাছে তিনি পুলু। প্রিয় পুলুর মৃত্যু সংবাদ পেয়ে শোকস্তব্ধ কৃষ্ণনগর।

পূর্ববঙ্গের কুষ্টিয়ায় আদি বাড়ি চট্টোপাধ্যায়দের। স্বাধীনতার বেশ কয়েকবছর আগে সেখান থেকে এপার বাংলায় চলে আসেন সদস্যরা। কৃষ্ণনগরেই জীবনের প্রথম দশ বছর কেটেছে সৌমিত্র চট্টোপাধ্যায়। কৃষ্ণনগরের সিএমএস স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি। বাবা মোহিত চট্টোপাধ্যায়ের বদলির চাকরির জন্য হাওড়ার চলে আসেন তাঁরা। তবে শহরের বসন্তকুমার চট্টোপাধ্যায় লেন বা সোনাপটি এলাকায় এখনও বেঁচে জীর্ণ পৈতৃক ভিটে। বর্তমানে তা সিপিএমের এরিয়া কমিটির অফিস।

তিনতলা বাড়ির আনাচে কানাচে চট্টোপাধ্যায় পরিবারের ঐতিহ্যের ছাপ এখনও সুস্পষ্ট। ‘সুধা নিলয়ে’র তিনতলার ঘরে, উঠোনে সৌমিত্র সহ পরিবারের সদস্যরা নাট্যচর্চাও করতেন। এখনও দেওয়ালে মঞ্চের নকশা দেখা যায়। রবিবার মৃত্যু সংবাদ পেয়ে পুলুর কাছের বন্ধু, আত্মীয়দের মন ভারাক্রান্ত। ছেলেবেলার বন্ধুকে হারিয়ে শোকাচ্ছন্ন সন্ধ্যা মজুমদার। স্মৃতিচারণায় তিনি তুলে ধরলেন, ছেলেবেলার নানা কথা। সন্ধ্যা বলেন, ‘‘সৌমিত্র-সহ তাঁর ভাইয়েরা এই সোনাপট্টিতে বড় হয়েছিলেন। সিএমএসটি জনস হাইস্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন,তারপর কলকাতায়চলে যান তাঁরা। সোনাপট্টির যে বাড়িতে সৌমিত্ররা থাকতেন সেটি তখনই বিক্রি করে দেওয়া হয়। পরে সেই বাড়িরই একটি অংশে সিপিএমের কার্যালয় হয়।’’

২০১৭সালে শেষবার কৃষ্ণনগরে একটি নাটক করতে গিয়েছিলেন। ২০১৮সালে যাওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থার জন্য যেতে পারেননি বলে জানিয়েছেন শহরের নাট্যব্যক্তিত্বরা। শহরের নাট্যব্যক্তিত্ব শিবনাথ ভদ্র বলেন, চট্টোপাধ্যায় পরিবারের সবাই মিলে বাড়ির উঠোনে নাট্যচর্চা করতেন। সেখান থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্যচর্চা শুরু। আবার স্কুলের এক শিক্ষকও নাটকের তালিম দিতেন। যখনই দেখা হয়েছে বারবার নস্টালজিয়ায় ডুবে গিয়েছেন। কিন্তু শিল্পীর তো মৃত্যু হয় না। আমাদের মধ্যে বেঁচে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:কিংবদন্তির মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...