Wednesday, June 3, 2026

একটু পরেই শপথ নীতীশের, থাকছেন শাহ, নাড্ডা

Date:

Share post:

আর একটু পরেই চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিহার বিধানসভায় প্রাপ্ত আসনসংখ্যার নিরিখে বিজেপির চেয়ে জেডিইউ অনেকটা পিছিয়ে থাকলেও নীতীশের মুখ্যমন্ত্রী হওয়া আটকাচ্ছে না। ভোটের আগে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমেছিল এনডিএ। তবে নীতীশকে মুখ্যমন্ত্রী করলেও তাঁর উপর চাপ রাখতে চারবারের বিধায়ক তারকিশোর প্রসাদ ও তিনবারের বিধায়ক রেণু দেবীকে বিহারের উপমুখ্যমন্ত্রী করছে বিজেপি। বিধানসভার স্পিকার পদটিও যাচ্ছে বিজেপির দখলে। বিজেপি বিধায়ক নন্দকিশোর যাদব সম্ভবত নতুন স্পিকার হচ্ছেন। এদিকে ভোটে জেডিইউ তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ায় ক্ষোভ জানিয়ে শপথ অনুষ্ঠান বয়কট করছে প্রধান বিরোধী দল আরজেডি।

আরও পড়ুন:ভোটের সময় সিমলায় পিকনিক করছিলেন রাহুল, গুরুতর অভিযোগ আরজেডি নেতার

২৪৩ আসনের বিহার বিধানসভায় মূলত নীতীশের নিজের দলের খারাপ পারফরম্যান্সের জন্যই নামমাত্র ব্যবধানে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এনডিএ পেয়েছে ১২৫। এরমধ্যে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩। এনডিএর বাকি দুই ছোট দল জিতনরাম মাঝির এইচএএম ও মুকেশ সাহানির ভিআইপি মিলে আরও আটটি আসন পেয়েছে। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে ১১০ টি আসন পেয়েছে আরজেডি, বাম, কংগ্রেসের মহাজোট। বিহারে নীতীশের প্রধান প্রতিদ্বন্দ্বী আরজেডি একাই পেয়েছে ৭৫ টি আসন। তেজস্বী যাদবের নেতৃত্বে রাজ্যের একক বৃহত্তম দল এখন আরজেডি। এই প্রেক্ষাপটে ‘বিগ ব্রাদার’ বিজেপির দাপট হজম করে নীতীশ কুমারের সামনে মুখ্যমন্ত্রীর পদ সামলানো আসলে কাঁটার মুকুট পরার সমান হতে চলেছে বলে অনুমান পর্যবেক্ষকদের।

Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...