Monday, April 6, 2026

আদালতে জোর ধাক্কা, অতঃপর ট্রাম্পকে জয়ী ঘোষণার দাবিতে পথে নামল সর্মথকরা

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে মুখ পুড়লেও হার মানেনি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে সেখানেও লাভ বিশেষ হলো না। শেষ ভরসার জায়গাও ভেঙে গেল ডোনাল্ড ট্রাম্পের। আইনি প্রক্রিয়ায় ধাক্কা খেতে হল রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও মিশিগানের আদালতে ভোটে কারচুপির অভিযোগে রিপাবলিকানদের করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। এরপরই অন্যপথে হোয়াইট হাউসের দখল নিতে তৈরি হলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট। সব চেষ্টা ব্যর্থ বুঝে এবার রাস্তায় নামানো হলো হাজার হাজার রিপাবলিকান সমর্থককে।

জানা গেছে, শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক, মিশিগান সহ আমেরিকার বহু শহরে ট্রাম্পের সমর্থনে হাজার হাজার রিপাবলিকান সমর্থক রাস্তায় নেমে পড়েন। নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তারা। কারও মুখে শোনা যায় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। হোয়াইট হাউস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এক বিশাল মিছিল বের হয় ট্রাম্পের সমর্থনে। এই মিছিলে আকস্মিক ভাবে যোগ দেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে পাল্টা দিয়ে সন্ধ্যায় রাস্তায় নামতে দেখা যায় বাইডেন সমর্থকদের। মিছিলকে কেন্দ্র করে একাধিক জায়গায় বাইডেন ও ট্রাম্প সমর্থকদের মধ্যে অশান্তিও চোখে পড়ে।

আরও পড়ুন:এবার ‘দাদা’র জন্য অনুগামীদের পৃথক নিরাপত্তা দল

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এটা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে জো বাইডেন হচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি। বিশ্বের প্রায় সমস্ত দেশ হবু রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। যদিও এই তালিকায় এখনো বাদ রয়েছে চিন-রাশিয়ার মত অল্প কিছু দেশ। তবে নিজের হার শুরু থেকেই একবারের জন্যও স্বীকার করেননি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগ তুলে আইনে রাস্তায় হাঁটেন তিনি। তবে তাঁর সে দাবি খারিজ হয়ে যায় আদালতে। এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের ধারণা সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার সমর্থকদের রাস্তায় নামিয়ে খেলা ঘোরাতে উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...