Sunday, June 21, 2026

অন্যরকম ভাইফোঁটায় সামিল তৃণমূল যুব নেতা

Date:

Share post:

বৃহন্নলাদের ভাইফোঁটায় সামিল হলেন তৃণমূল যুব নেতা তথা সমাজকর্মী। সোমবার, শিলিগুড়িতে এক অনুষ্ঠানে সামিল হন তৃণমূলের যুব নেতা তথা সমাজকর্মী মদন ভট্টাচার্য সহ কয়েকজন। তাঁদের ভাইফোঁটা দেওয়া হয়।

আরও পড়ুন- সৌমিত্র দা চিরকাল আমার হৃদয়ে থাকবেন, স্মৃতিচারণে ‘অশনি সংকেত’ এর নায়িকা ববিতা

উদ্যোক্তারা জানান, অনেকে এখনও বৃহন্নলাদের ব্রাত্য ভাবেন। তাই তাঁদের আমন্ত্রণে ভাইফোঁটা নিতে মদন ভট্টাচার্য-সহ কয়েকজন সামিল হওয়ায় তাঁরা ভীষণ খুশি বলে জানান তাঁরা।

এদিন সকাল থেকে উপোস করেছিলেন ওঁরা। তার পরে দাদারা পৌঁছতেই প্রদীপ জ্বালিয়ে, ফুল-চন্দন দিয়ে মঙ্গল কামনা করে ফোঁটা দেন। তারপরে মিষ্টিমুখ করান।

তৃণমূল যুব নেতা জানান, এই আমন্ত্রণ পেয়ে তিনি এককথায় রাজি হন। কারণ, তিনি বৃহন্নলাদের সমাজেরই অঙ্গ বলে মনে করেন।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...