Friday, April 3, 2026

গরু পাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

Date:

Share post:

দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হল বিএসএফের কমান্ডান্ট সতীশ কুমারকে। আন্তর্জাতিক গরু পাচারকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বিএসএফ-এর কমান্ডান্ট সতীশ কুমারকে মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গরু পাচার কাণ্ডের এফআইআরে এক নম্বরে নাম রয়েছে বিএসএফের এই আধিকারিকের। কয়েকদিন আগেই তাঁর সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।তাঁর বাড়ি সিল করে দেওয়া হয়। সতীশির একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে ডলে সিবিআই সূত্রে খবর।

2017-তে সতীশ কুমার যখন সীমান্তে কর্তব্যরত ছিলেন, তখন পাচারকারী এনামুল হকের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তাঁদের মধ্যে কত টাকার লেনদেন হয় সেই বিষয়ে এদিন তদন্তকারীরা জানতে চান। কিন্তু তিন দফায় জিজ্ঞাসাবাদের পরে সতীশ সব প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলাম বলে সিবিআই সূত্রে খবর সেই কারণেই তাকে হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চায় সিবিআই এরপর এই সন্ধেবেলায় বিএসএফের কমান্ডান্টকে গ্রেফতার করা হয়। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। কিন্তু প্রতিবারই বিভিন্ন কারণ দেখিয়ে তা এড়িয়ে গিয়েছেন সতীশ কুমার। মঙ্গলবারই প্রথম সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হন তিনি।

সিবিআইয়ের অভিযোগ, ধৃত এনামুল হকের সঙ্গে গরু পাচার কাণ্ডে জড়িত সতীশ কুমার। যেসব গরু বিএসএফ ধরে নিলামে বিক্রি করত সেগুলোই কম দামে কিনে 7 গুণ দামে বিক্রি করতেন এনামুল। আর সেই চক্রে তাঁকে সাহায্য করতেন সতীশ কুমার। কিন্তু তাঁদের সঙ্গে আর কে কে জড়িত তা জানতেই সতীশ কুমারকে আরো জেরা করতে চায় তদন্তকারীরা। ইতিমধ্যেই দিল্লিতে গ্রেফতার করা হয়েছে এনামুল হককে। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। কিন্তু তিনি কোভিড পজিটিভ হওয়ায় 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সুস্থ হয়ে গেলে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন- মুকুলকে ইডির চিঠি প্রসঙ্গে যা বললেন দিলীপ-লকেট

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...