Wednesday, June 24, 2026

লিওনিড উল্কাপাতের জন্য অপেক্ষায় সবাই

Date:

Share post:

আজ না হলে আগামীকাল বুধবার চোখ রাখুন আকাশে। আকাশে হতে চলেছে লিওনিড উল্কাবৃষ্টি। অবাক হচ্ছেন? এবছর এমাসের ছয় তারিখ থেকেই আকাশে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে উল্কাবৃষ্টি। আগামী ৩০ তারিখ পর্যন্ত এমনই চলবে।বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, টেম্পল–টাটল্‌ ধুমকেতুর লেজের ধ্বংসাবশেষই হল লিওনিড উল্কা। প্রতি ৩৩ বছর আগে টেম্পল–টাটল্‌ ধুমকেতুর সূর্যকে প্রদক্ষিণ করতো। লিওনিড উল্কার ধরন অত্যন্ত উজ্জ্বল। গতি সেকেন্ড প্রতি ৭১ কিলোমিটার, যা তাদের সবচেয়ে দ্রুতগতি উল্কার স্থান দিয়েছে।

ফলে প্রতি ঘণ্টায় মানুষরা ১০–১৫টি উল্কা দেখতে পারবেন আকাশের দিকে চোখ রাখলে। এই উল্কার মধ্যে আছে ‘‌ফায়ারবল’‌ এবং ‘‌আর্থগেজার’‌ উল্কা। প্রথমটি আকারে অত্যন্ত বড়। এবং দ্বিতীয় ধরনটি সাধারণত দেখা যায় দিগন্তের কাছাকাছি। এবং এগুলির লেজ রঙিন, লম্বা। সিংহ বা লিও ছায়াপথ থেকে উৎপত্তি হয়েছে এই উল্কার। তাই এই উল্কার নাম লিওনিড। জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আকাশে যখন চাঁদের আলো খুব মৃদু বা হাল্কা থাকবে, তখনই উল্কাবৃষ্টি সব থেকে ভালোভাবে দেখতে পারবেন মহাকাশপ্রেমীরা অর্থাৎ রাতের শুরু এবং শেষের দিকে। খালি চোখেই দেখতে পারবেন লিওনিড উল্কাবৃষ্টি। তাই আর দেরি না করে মঙ্গলবার খোলা আকাশের দিকে চোখ রাখুন যদি দেখতে না পান তবে অপেক্ষা করতে হবে বুধবারের জন্য ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...