Saturday, April 4, 2026

আমূল থেকে ক্যাডবেরি- বিজ্ঞাপনী পোস্টারে শ্রদ্ধা কিংবদন্তিকে

Date:

Share post:

সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে বিজ্ঞাপন করে আমূল। সে কোনো ঘটনাই হোক বা দেশের কোনো কৃতিত্ব- সবকিছুই থাকে তাদের মাখনের বিজ্ঞাপনে। আর তা নিয়ে চর্চাও কম হয় না। কারণ অত্যন্ত মুনশিয়ানা থাকে বিজ্ঞাপনের ভাষা এবং তাঁর পরিবেশনে। এবার একজন বাঙালিকে নিয়ে বিজ্ঞাপন করল তারা। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আমূল লিখেছে, বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন। বাঙালি তিনি প্রথম না হলেও, প্রথমবার কোনও শিল্পীর উদ্দেশে বাংলায় বিজ্ঞাপনী পোস্টার তৈরি করল তারা।

দীর্ঘ ৪০ দিনের সব লড়াই, প্রার্থনা শেষ করে চলে গেলেন ফেলুদা। দীপাবলির রেশমিটুকু নিয়ে নেই মিলিয়ে গেলেন অনন্তে। ৩০০টিরও বেশি ছবি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু বাংলা সিনেজগতই নয়, রঙ্গমঞ্চ ও সাহিত্য সবদিকেই তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছে। সেই মহান অভিনেতার প্রয়াণে অভিনব শ্রদ্ধা জ্ঞাপন করল আমূল।

সাদা-কালো পোস্টারে দেখা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবয়ব। আমূল গার্লের হাতে মোমবাতি। গোটা বাংলা অক্ষরে লেখা, “বাংলা মিত্রহীন, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯৩৫-২০২০)।” পোস্টারে লেখা “বাংলা তার অন্যতম শ্রেষ্ঠ এক রত্নকে হারিয়ে শোকস্তব্ধ!”

তবে আরও একটা ইংরেজি পোস্টার করেছে আমূল। তাতে লেখা হয়েছে ‘অপার সংসার’। অনেকের মতে, অপুর সংসারটা ‘অপার সংসার’ লেখা হয়েছে।অবশ্য সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবির চরিত্রের ইলাসট্রেশন রয়েছে।সম্ভবত, অপার অর্থে অভিনেতার ব্যাপ্তি বোঝানোর চেষ্টা করেছে আমূল।

তবে, শুধু আমূল একা নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছে আর একটি বহুজাতিক সংস্থা ক্যাডবেরিও। তাঁদের বেগুনির উপর দিয়ে লেখা ‘তোমারে সেলাম’। সঙ্গে সৌমিত্রর অবয়ব। তাঁকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক বিজ্ঞাপনী ছবি বলে দেয় জনপ্রিয়তার কোন শিখর ছুঁয়ে ছিলেন ক্ষিতদা।

আরও পড়ুন:সৌমিত্র দা চিরকাল আমার হৃদয়ে থাকবেন, স্মৃতিচারণে ‘অশনি সংকেত’ এর নায়িকা ববিতা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...