Wednesday, June 24, 2026

আজ থেকে কোন কোন লোকাল বাড়ল?

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকার একরকম ‘যুদ্ধ’ করেই লোকাল ট্রেন পরিষেবা চালু করেছে। দফায় দফায় বৈঠক হয়েছে রাজ্য-রেলের। অবশেষে চলছে লোকাল ট্রেন। তবে কোভিড-বিধি মানা হচ্ছে, তা বলা যায় না। প্রত্যেক যাত্রীর আলাদা আলাদা বক্তব্য। কেউ বলছেন দূরত্ব বৃদ্ধি মানা হচ্ছে, কেউ বলছে সোশ্যাল ডিসটেন্সিং মানার জো কোথায় এত ভিড়ের মধ্যে! আবার কেউ কেউ বলছেন লোকাল বাড়ালে হয়তো সামাজিক দূরত্ব বিধি মানা সম্ভব। এরইমধ্যে বাড়ানো হয়েছে লোকাল ট্রেন।

দক্ষিণ-পূর্ব রেল আজ অর্থাৎ মঙ্গলবার থেকে আরও ১৪টি লোকাল ট্রেন চালাবে বলে ঘোষণা করেছে। অতিরিক্ত সাতটি করে ট্রেন চলবে আপ ও ডাউন-এ। লকডাউনের পর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হলে দক্ষিণ-পূর্ব শাখায় মোট ৮১টি ট্রেন চলছিল। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ৯৫।

আপ ট্রেনের সময়সূচি-

১) ৩৮৭০৫ হাওড়া-খড়গপুর : ভোর ৪ টে ৫৫ মিনিট।

২) হাওড়া-মেদিনীপুর : ভোর ৫ টা ৩৫ মিনিট।

৩) হাওড়া-পাঁশকুড়া : সকাল ৯ টা ৫০ মিনিট।

৪) হাওড়া-পাঁশকুড়া : দুপুর ১ টা ১০ মিনিট।

৫) হাওড়া-পাঁশকুড়া : বিকেল ৫ টা।

৬) হাওড়া-মেচেদা : রাত ৮ টা ৫ মিনিট।

৭) হাওড়া-পাঁশকুড়া : রাত ১০ টা ২৫ মিনিট।

ডাউন ট্রেনের সময়সূচি-

১) মেচেদা-হাওড়া : রাত ৩ টে ৫ মিনিট।

২) খড়গপুর-হাওড়া : সকাল ৬ টা ৫৫ মিনিট।

৩) পাঁশকুড়া-হাওড়া : সকাল ৮ টা ২৫ মিনিট।

৪) মেদিনীপুর-হাওড়া : সকাল ৯ টা ১০ মিনিট।

৫) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৩ টে ৫৭ মিনিট।

৬) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৫ টা ৪৫ মিনিট।

৭) পাঁশকুড়া-হাওড়া : সন্ধে ৭ টা ১০ মিনিট।

আরও পড়ুন : সম্পত্তির পুরো হিসেব দিন, সস্ত্রীক মুকুল রায়কে ED-র কড়া নোটিস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...