Saturday, April 4, 2026

ফাঁকা আওয়াজ: মালব্যের হুংকারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

সহপর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে বাংলায় ক্ষমতা দখল করার বিষয় সুর চড়ালেন বিজেপি নেতা অমিত মালব্য। কিন্তু সেই হুংকারকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচন। সেটাকেই পাখির চোখ করছে গেরুয়া শিবির। বিহার নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যে করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি জোট। তাতেই আত্মবিশ্বাস বেড়েছে তাদের। কৈলাস বিজয়বর্গীয় সহকারি হিসেবে পশ্চিমবঙ্গে সহপর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন অমিত মালব্য। আর কলকাতায় পা রেখেই শাসকদলকে হুঁশিয়ারি দেন বিজেপির আইটি সেলের প্রধান। তাঁর দাবি, বাংলায় তৃণমূলের দিন শেষ।

শুধু তাই নয়, অমিত শাহর সুরে সুর মিলিয়ে আরেক অমিতের দাবি, বাংলায় ২০০-র বেশি আসন জিতে ক্ষমতায় আসবে বিজেপি।

যদিও তাঁর এই দাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ শাসকদল। তাদের মতে, সদ্য ক্ষমতা পেয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চাইছেন মালব্য। তাঁর বক্তব্যের বাস্তব কোনো ভিত্তি নেই বলে মত তৃণমূল নেতৃত্বের। বাংলাকে চিনতে এখনও বাকি বিজেপির। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ করে বলেন, মাঠে নেমে রাজনীতি করতে হয়। শুধুমাত্র পদে বসে বাংলায় রাজনীতির লড়াই করা যায় না। তাই অমিত শাহ সুরে সুর মিলিয়ে মালব্য হুংকার দিলেও বাংলায় তারা দাঁত ফোটাতে পারবে না পদ্ম শিবির।

আরও পড়ুন-যোগীর রাজ্যে সন্তান লাভের আশায় ৭ বছরের মেয়েকে খুন, বের করে নেওয়া হল যকৃত

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...