Thursday, April 9, 2026

লক্ষ্য একুশ: এখন থেকে মাসে ২দিন রাজ্যে থাকবেন অমিত শাহ, ৩দিন নাড্ডা

Date:

Share post:

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। এবার আরও বড় খবর। বঙ্গ বিজেপির দাবি, বাংলা দখলের লড়াইয়ে এখন থেকে মাঠে নামছে খোদ অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং বিজেপির এই দুই শীর্ষনেতা এখন থেকে ভোট পর্যন্ত প্রতি মাসে রাজ্যে থাকবেন। বিজেপি সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২দিন করে এবং জেপি নাড্ডা ৩দিন করে মাসে রাজ্যে থাকবেন। নিজে হাতে তাঁরা সংগঠন দেখভাল করবেন। যা কিন্তু রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ।

এদিকে গতকাল রাজ্যকে ৫টি সাংগঠনিক জোনে ভাগ করে কেন্দ্রের পাঁচ নেতাকে সেই জোনগুলির দায়িত্ব দেওয়া হয়েছে। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুরু কাজ। বঙ্গ দখলের লড়াইয়ে বিজেপির “পঞ্চপাণ্ডব” আজ, বুধবার থেকেই নিজেদের দায়িত্বে থাকা জেলায় জেলায় পৌঁছে গিয়েছেন। লক্ষ্য একটাই। সময় নষ্ট না করে ঘর গোছানো। ফাঁক ফোকর থাকলে দ্রুত ড্যামেজ কন্ট্রোল করা।

শিলিগুড়িতে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সেল-এর প্রধান অমিত মালব্য। দুর্গাপুরে কর্মীদের নিয়ে আলোচনায় বসছেন বিনোদ সোনকার। উলুবেড়িয়ার বীরশিবপুরে মেদিনীপুর নিয়ে বৈঠকে সুনীল দেওধর এবং জ্যোতির্ময় সিং মাহাতো। রাণাঘাটে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বিনোদ তাওড়ে।

বাকি পর্যবেক্ষকরাও একই ভাবে কলকাতায় পোর্ট ট্রাস্ট গেস্ট হাউজেও জরুরি বৈঠকে দুস্যন্ত গৌতম। দায়িত্ব পাওয়া নেতারা সকাল থেকে একে একে ঢুকতে শুরু করেন কলকাতায়।

এদিন বিমানবন্দরেই আগত নেতাদের ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রথম দফায় মূলত নিজেদের দুর্বলতা ঢাকার জন্য ঝাঁপাবেন কেন্দ্রীয় নেতারা। অঞ্চল ভিত্তিকভাবে পুরোনো নেতাদের সম্মান দিয়ে এই কাজ চলবে। সেইসঙ্গে অন্য দল থেকে আসা নেতা-কর্মীদেরও দলে টেনে সংগঠন মজবুত করা হবে। এছাড়া গোষ্ঠী সংঘাত মেটানো, নতুন-পুরনো দ্বন্দ্ব সরিয়ে ঐক্যবদ্ধ বিজেপির ছবি তুলে ধরা হবে।

আরও পড়ুন-পরের পর ‘বিশৃঙ্খল’- বার্তা, কর্মীদের দাবি, সক্রিয় হোক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

Related articles

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা...

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি।...

প্রয়োজনে ফের সঞ্জয়-সহ সন্দেহভাজনদের জেরা করা যাবে: আর জি কর মামলায় CBI-কে নয়া নির্দেশ হাই কোর্টের

আর জি কর মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রয়োজন মনে করলে CBI ফের...