Friday, June 26, 2026

রবীন্দ্র সরোবরে দূষণের স্থায়ী সমাধান চেয়ে আবেদন ‘ঐক্য বাংলা’র

Date:

Share post:

শুধু ছটপুজো এলেই রবীন্দ্র সরোবরের দূষণের বিষয়ে আলোচনা নয়, এবার এই দূষণের স্থায়ী সমাধান চাইছে স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশ আদালত থেকে শুরু করে পরিবেশ প্রেমী- সবাই রবীন্দ্র সরোবরে ছট পুজো বিরোধী। এই তালিকায় রয়েছে কিছু সংগঠনও। পরিবেশ আদালত রায়ে জানিয়ে দেয়, ছট সহ কোনো ধর্মীয় উৎসবই রবীন্দ্র সরোবরে পালন করা যাবে না। এই রায়ের বিরুদ্ধে কেএমডিএ হাইকোর্টে আবেদন করলেও একই রায় বহাল রাখা হয়েছে।

‘ঐক্য বাংলা’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে দূষণ রোধে জনসচেতনতা প্রচার করা হচ্ছে। আগে থেকেই এবার তারা চাইছেন এই বিষয়ে এক স্থায়ী সমাধান। সোশ্যাল মিডিয়ায় ও পথে নেমে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণের করছে এই সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুলগ্না দাশগুপ্ত জানান, যাঁরা রবীন্দ্র সরোবরে ছটের বিরোধিতা করেছেন একটি আবেদন পত্রে নীচে তাঁদের সকলের সই সংগ্ৰহ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রবীন্দ্র সরোবর সংলগ্ন অঞ্চলে সচেতনতামূলক লিফলেট বিলি করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আদালতের নির্দেশ যথাযথ পালনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:কেন্দ্রের কাছে পৃথক সমবায় দফতরের দাবি জানালেন শুভেন্দু

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...